শিরোনাম :
নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান মিডিয়া ট্রায়ালে নরসিংদীর আইনজীবী অসুস্থ আজহারুন্নেছা : দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা নরসিংদীতে জাল দলিলে জমি দখলের অভিযোগ: আদালতে মামলা ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সোনালী ব্যাংকের ক্যাম্পেইন
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

নরসিংদীতে ৪র্থ দিনের মতো চলছে আইনজীবী ফোরামের আদালত বর্জন

স্টাফ রিপোর্টার / ৬২৯ বার
আপডেট : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪

172

গনতন্ত্র ও আইনের শাসন পুন: প্রতিষ্ঠা, বিচারের নামে অবিচার বন্ধের দাবীতে চলমান কর্মসূচিতে ৪র্থ দিনের মতো নরসিংদীর আদালতের সকল কার্যক্রম বর্জন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
১ জানুয়ারী থেকে ৭ জানুয়ারী পর্যন্ত চলমান এই আন্দোলনের পক্ষে আজ ৪র্থ দিন নরসিংদী জজ কোর্ট প্রাঙ্গনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. আব্দুল বাছেদ ভুইয়া, সিনিয়র আইনজীবী ও নরসিংদী বারের সাবেক সভাপতি এড. নাজমুল কাদের,এড.উম্মে সালমা মায়া এড. কানিজ ফাতেমা,এড.নজরুল, এড.আহসানউল্লাহ, এড.কাজী শিশিরসহ ফোরামের নেতৃবৃন্দ।
বক্তারা আগামী ৭ জানুয়ারীর একতরফা ডামি নির্বাচন বর্জনের জন্য জনগণের প্রতি আহবান জানান। এ ছাড়াও বিচারের নামে সম্পূর্ণ অন্যায় ভাবে বিএনপির নেতা কর্মীদের গায়েবি ও মিথ্যা মামলায় সাজা প্রদান বন্ধের ও দাবি জানান।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ