শিরোনাম :
নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান মিডিয়া ট্রায়ালে নরসিংদীর আইনজীবী অসুস্থ আজহারুন্নেছা : দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা নরসিংদীতে জাল দলিলে জমি দখলের অভিযোগ: আদালতে মামলা ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সোনালী ব্যাংকের ক্যাম্পেইন
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

রায়পুরার দিন বদলের জন্য ঈগল মার্কায় ভোট দিন : মিজান চৌধুরী

শফিকুল ইসলাম / ১২০৫ বার
আপডেট : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩

561

আজ আমার এখানে প্রার্থী হয়ে আসার কথা ছিলনা। মাননীয় প্রধানমন্ত্রী একজনকে নৌকা দিয়ে পাঠিয়েছেন, আর আমাকে ঈগল দিয়ে পাঠিয়েছেন। প্রধানমন্ত্রী অনুমোতি দিয়েছেন বলেই আমি প্রার্থী হয়েছি। দীর্ঘ পনের বছর আওয়ামী লীগ ক্ষমতায়। ক্ষমতায় আসীন হয়ে তিনি নিজেদের বলয় তৈরি করেছেন। আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে নিজের নিজের বলয় তৈরি করেছেন বলেই মাননীয় প্রধানমন্ত্রী ঈগল প্রতীক দিয়ে আমাকে এখানে পাঠিয়েছেন।
একজন লোক ত্রিশ বছর ধরে ক্ষমতায়। রায়পুরা উপজেলার উন্নয়নে তিনি কি করছেন? পাশের উপজেলা গুলোর দিকে তাকিয়ে দেখেন, সেখানে কি পরিমান উন্নয়ন হয়েছে। আমি উপজেলা চেয়ারম্যান থাকাকালীন সময়ে তৎকালীন ইউএনও র সাথে মিলে রায়পুরার উন্নয়নে কিছু মাষ্টার প্ল্যান করেছিলাম। কিন্ত সেইটা আজও আলোর মুখ দেখে নাই। রায়পুরায় শেখ রাসেল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ নেয়া হয়েছিল। তিনি এ ব্যাপারে মুখ খুলেন না। কারন রায়পুরার মানুষ যদি শিক্ষিত হয়ে যায় তা হলে তার ভেলকিবাজি মানুষ ধরে ফলবে। সেই জন্য তিনি শিক্ষিত সমাজ চান না।
রায়পুরা উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান আরও বলেন, দিন বদলের জন্য ঈগল মার্কায় ভোট দিন, আমি আপনাদের উন্নয়ন দিব।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ