শিরোনাম :
ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সোনালী ব্যাংকের ক্যাম্পেইন নরসিংদী জেলা প্রশাসকের উদাসীনতা : যে কোনো সময় ঘটতে পারে দূর্ঘটনা একজন আবদুল মান্নান ভূঁইয়া…….. নরসিংদীতে হাসপাতালে র‍্যাবের অভিযান ১২ দালাল আটক সরকারী প্রত্যেকটি দপ্তরে হয়রানী মুক্ত সেবা নিশ্চিত করতে হবে : নরসিংদী জেলা প্রশাসক শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি মেঘনা গ্রুপের রাক্ষসী থাবা ২ : লীজ প্রাপ্ত না হয়েই মাটি ভরাট আমার বন্ধু মহাজাদু জানে….. নরসিংদীতে অনুমোদনহীন মোটরসাইকেল সংযোজন কারখানা : সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা কৃষক ও গ্রামীণ অর্থনীতি বদলে দিতে পলাশে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

নরসিংদী সদরে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্প অপসারণের নির্দেশ

স্টাফ রিপোর্টার / ১১৫৩ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩

470

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী সদর-১ আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোঃ কামরুজ্জামানকে ২টি নির্বাচনী ক্যাম্প অপসারণ করার নির্দেশ দিয়ে নোটিশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
বুধবার (২৭ ডিসেম্বর) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. বদিউজ্জামান এ নির্দেশ প্রদান করেন।
রিটার্নিং কর্মকর্তার স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করেন, নরসিংদী শহরের ৬নং ওয়ার্ডের সাটিরপাড়াস্হ শ্রম কল্যাণ কার্যালয় সংলগ্নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম হিরো (বীর প্রতীক) নৌকা প্রতীকের নির্বাচনী ক্যাম্পের সাথে গা ঘেষে মাত্র ২ ফুট দূরত্বে এবং অপরটি ৪নং ওয়ার্ডের পশ্চিম কান্দারপাড়াস্থ সেবাসংঘের নৌকা প্রতীকের নির্বাচনী ক্যাম্পের সামনে ঈগল প্রতীকের ক্যাম্প স্থাপন করে উত্তেজনা, আতংক ও ক্ষোভ বিরাজমান মর্মে উল্লেখ করেন। ফলশ্রুতিতে ভোটারদের মধ্যে ভয়-ভীতি, উত্তেজনা, আতংক ও ক্ষোভ বিরাজ করছে মর্মে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে একটি অভিযোগ দাখিল করা হয়েছে। এহেন কর্মকান্ডে উক্ত এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাতে এবং জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার পথে অন্তরায় হতে পারে। এমতাবস্থায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও সুন্দর রাখার স্বার্থে নরসিংদী পৌর এলাকার উল্লিখিত ২ (দুই) টি স্থান হতে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের নির্বাচনী ক্যাম্প সরিয়ে অন্যত্র স্থাপন করার জন্য নির্দেশ প্রদান করা হলো।
এবিষয়ে জানতে আওয়ামী লীগের একাধিক নেতা প্রতিক্রিয়ায় বলেন, ধন্যবাদ জানাই রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মহোদয়কে। বিষয়টি সুরাহা করার জন্য। একটি দলের নির্বাচনী ক্যাম্পের লাগোয়া অন্য আরেকটি দলের ক্যাম্প হতে পারে না। এতে করে নির্বাচন পরিচালনায় বেঘাত ঘটতে পারতো এবং বড় ধরনের সংঘর্ষের আশংকায় সাধারণ ভোটারদের মাঝে আতংক বিরাজ করছিলো। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে রিটার্নিং কর্মকর্তা বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নেওয়ায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। সাধারণ ভোটারা নিসন্দেহে তারা তাদের পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোট প্রয়োগ করতে পারবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ