শিরোনাম :
নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান মিডিয়া ট্রায়ালে নরসিংদীর আইনজীবী অসুস্থ আজহারুন্নেছা : দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা নরসিংদীতে জাল দলিলে জমি দখলের অভিযোগ: আদালতে মামলা ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সোনালী ব্যাংকের ক্যাম্পেইন
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

নরসিংদীতে আগ্নেয়াস্ত্র প্রদর্শনকারী নেতাকে শো কজ

স্টাফ রিপোর্টার / ১১৯৭ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩

534

নরসিংদী-০২ আসনে আমদিয়া ইউনিয়নে নির্বাচনী প্রচারনার সময় কোমরে পিস্তল প্রদর্শনের কারণে মোঃ নাজিম উদ্দিন ভূইয়া রিপনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ২৭ ডিসেম্বর নরসিংদীর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, ড. বদিউল আলম স্বাক্ষরিত একটি চিঠিতে এ কারণ- দর্শানোর নোটিশ প্রদান করা হয়।
জানাযায় চিঠিতে বলা হয়েছে, মো: নাজিম উদ্দিন ভূইয়া রিপন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ আসনে আমদিয়া ইউনিয়নের কান্দাইল গ্রামে কোমরে পিস্তল নিয়ে প্রকাশ্যে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছেন। যা বিভিন্ন সংবাদ পত্র ও সামাজিক মাধ্যমে প্রচারিত হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে নরসিংদী জেলার পাঁচ টি সংসদীয় নির্বাচনী এলাকায় আগামী ০৯ জানুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারীগণকে অস্ত্রসহ চলাফেরা, অস্ত্র বহন ও প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

এমতঅবস্থায় পত্র প্রাপ্তির ২৪ ঘন্টার মধ্যে কেন আইনগত ব্যবস্থা নেয়া হবে না, তা রির্টানিং অফিসার বরাবরে জবাব দাখিল করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে বলে জানা যায়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ