শিরোনাম :
সাবেক প্রতিমন্ত্রী হিরু গ্রেফতার শিক্ষানুরাগী না ব্যবসায়ী কাদির মোল্লা? তাহেরীকে ঘিরে উত্তেজনা, অপপ্রচারের প্রতিবাদে নরসিংদীতে সংবাদ সম্মেলন পেখম লাগিয়ে ময়ূর সাজতে চায় আবদুল কাদির মোল্লা সিটি কলেজ অনুমোদনহীন ২শ সরকারি স্কুলের ব্যবস্থাপনা কমিটি, ব্যাহত শিক্ষা কার্যক্রম কর্তৃপক্ষ উদাসীন নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নদী ও পরিবেশ রক্ষায় নরসিংদীতে ১০১ সদস্যের ‘নদী বাঁচাও আন্দোলন’ কমিটির আত্মপ্রকাশ পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহীর মুক্তির দাবী দিন দিন জোড়ালো হচ্ছে

স্টাফ রিপোর্টার / ৭২৮ বার
আপডেট : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩

148

নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী মুক্তির দাবি দিন দিন জোড়ালো হয়ে উঠছে। তার মুক্তির দাবিতে শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার, উপজেলা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমন মুন্সি, বিএনপি নেতা মাহাবুবুর রহমান বাবু সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা মিছিল মিটিং করে যাচ্ছেন।
এ ব্যাপারে শিবপুর উপজেলা বিএনপির নেতাকর্মীরা বলেন, মনজুর এলাহী ক্লিন ইমেজের রাজনৈতিক নেতা। তিনি শুধু রাজনৈতিক নেতাই নন, একজন সামাজিক নেতা। বহু স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথেও জড়িত। পর পর দুইবার নরসিংদী সদর উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।
তারা আরও বলেন, ক্লিন ইমেজর এমন ব্যাক্তিকে দীর্ঘদিন ধরে মিথ্যা ও গায়েবি মামলায় আটক করে রাখা হয়েছে। যা আইনের শাসনের পরিপন্থী।
তারা অবিলম্বে মনজুর এলাহীর মুক্তি দাবী করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ