শিরোনাম :
নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক ধন্যবাদ তারেক রহমান : বিএনপিতে মুল্যায়িত হচ্ছেন ত্যাগীরা দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত ড্রীম হলিডে পার্ক
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

নরসিংদীতে নিজ দলীয় স্বতন্ত্র প্রার্থীদের বিরুদ্ধে লড়াইয়ে নৌকার প্রার্থীরা

স্টাফ রিপোর্টার / ৬৯১ বার
আপডেট : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

117

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ দলের স্বতন্ত্র প্রার্থীদের শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীরা। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে রোববার এসব আসনে স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার না করে নির্বাচনী দৌড়ে রয়ে গেছেন। ইতিমধ্যে প্রতীক ও বরাদ্দ হয়েছে।
স্থানীয় সূত্রগুলো বলছে, নৌকার প্রার্থীর বিপরীতে যাঁরা স্বতন্ত্র হিসেবে ভোটে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন, তাঁদের কেউ সাবেক মেয়র, কেউ উপজেলার সাবেক চেয়ারম্যান, কেউ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ ও ছেড়েছেন। আবার অনেকেই দলের স্থানীয় পর্যায়ে পদধারী নেতা। এসব আসনে তাদেরকে নিজ দলের শক্ত স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে লড়তে হচ্ছে।
নরসিংদী ১ আসনে সাবেক মন্ত্রী ও বর্তমানে এমপি লে: কর্নেল (অব:) নজরুল ইসলাম হিরুর বিরুদ্ধে দাড়িয়েছেন নরসিংদী পৌরসভার সাবেক মেয়র ও নরসিংদী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল।
নরসিংদী ৩ শিবপুর আসনে সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন নৌকার প্রার্থী ফজলে রাব্বি খানের বিরুদ্ধে।
নরসিংদী-৪ আসনে (বেলাব- মনোহরদী) আওয়ামী লীগের প্রার্থী শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। এই আসনে স্বতন্ত্র প্রার্থী মনোহরদী উপজেলা পরিষদের পাঁচবারের চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বীরু। প্রার্থী হওয়ার জন্য তিনি সম্প্রতি চেয়ারম্যানের পদ ছেড়েছেন।
নরসিংদী ৫ আসন রায়পুরায় বর্তমান এমপি ও সাবেক মন্ত্রী রাজিউদ্দিন রাজু’র বিরুদ্ধে প্রার্থী হয়েছেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান।
রাজনৈতিক অভিজ্ঞ মহল মনে করছেন, এ আসন গুলোতে লড়াই হবে হাড্ডা হাড্ডি। আগামী ৭ জানুয়ারী পর্যন্ত অপেক্ষা করতে হবে, কে হাসবেন শেষ হাসি।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ