শিরোনাম :
নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান মিডিয়া ট্রায়ালে নরসিংদীর আইনজীবী অসুস্থ আজহারুন্নেছা : দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা নরসিংদীতে জাল দলিলে জমি দখলের অভিযোগ: আদালতে মামলা ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সোনালী ব্যাংকের ক্যাম্পেইন
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

বাংলাদেশে একদলীয় সরকার থাকতে পারবে না : মঈন খান

স্টাফ রিপোর্টার / ৬২৬ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

187

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, বাংলাদেশে একদলীয় সরকার থাকতে পারবে না। এখানে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। মানুষ যাকে খুশি তাকে ভোট দেবে, এখানে দিনের ভোট রাতে হতে পারবে না। এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের অন্তরের কথা।
বৃহস্পতিবার ১৪ ডিসেম্বর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এ কথা বলেন।
সাবেক এই মন্ত্রী বলেন, সরকারের নৈতিক পরাজয় ইতোমধ্য হয়ে গেছে। তারা হয়তো বুলেট দিয়ে, টিয়ার গ্যাস দিয়ে মানুষের মুখ বন্ধ করে রাখার চেষ্টা করতে পারে। কিন্তু আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণ গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক উপায়ে প্রতিবাদ করে আসছি। এ প্রতিবাদ আমরা রাজপথে থেকে করে যাব।
দেশে বাকস্বাধীনতা রুদ্ধ জানিয়ে মঈন খান বলেন, এখানে মানুষের কথা বলার স্বাধীনতা নেই, মানুষের ভোটের অধিকার নেই, গণতন্ত্র নেই, একদলীয় শাসন কায়েম হয়েছে। রাতে ঘরে কোনো মানুষ থাকতে পারে না, ভিন্নমতের কথা কেউ বলতে পারে না। এখানে এক বাকশালের কথা সবাইকে বলতে হবে। এ কথা যারা না বলে তাদের তারা ধরে নিয়ে যায়। এখানে মানুষ গুম হচ্ছে, রাজনৈতিক বিরোধীদের হত্যা করা হচ্ছে, মানুষের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে।
মানুষ বর্তমান সরকারকে প্রত্যাখ্যান করেছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, শক্তি দিয়ে, বুলেট দিয়ে তারা হয়তো এ দেশকে ধরে রাখার চেষ্টা করতে পারে। আমরা চাই একটি শান্তিপূর্ণ উপায়ে বাংলাদেশের রাজনীতির এ অবস্থা শেষ হোক। সরকার দাবি করে তারা অনেক উন্নয়ন করছে। তাহলে সরকার সুষ্ঠু ভোট দিতে ভয় পায় কেন?

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ