শিরোনাম :
শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি মেঘনা গ্রুপের রাক্ষসী থাবা ২ : লীজ প্রাপ্ত না হয়েই মাটি ভরাট আমার বন্ধু মহাজাদু জানে….. নরসিংদীতে অনুমোদনহীন মোটরসাইকেল সংযোজন কারখানা : সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা কৃষক ও গ্রামীণ অর্থনীতি বদলে দিতে পলাশে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত মেঘনা গ্রুপের রাক্ষুসী থাবা ১ : অবৈধভাবে খাল ভরাট প্রশাসন নিরব আদ-দ্বীন হাসপাতালের মগবাজার ছাড়া অন্য শাখা চলতে বাধা নেই : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে ক্লু লেস হত্যা মামলার আসামি গ্রেফতার এমনই বাজেট চাই ———————– শিবপুরে ঈর্ষান্বিত হয়ে রাস্তা সরু করার অভিযোগ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য মোমেন খানের মৃত্যু বার্ষিকী পালিত।

স্টাফ রিপোর্টার / ৬৪৫ বার
আপডেট : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

139

সাবেক খাদ্য মন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘনিষ্ঠ সহচর আব্দুল মোমেন খানের ৩৯ তম মৃত্যু বার্ষিকী গত ১২ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে তার পরিবার ও বিএনপি এবং বিভিন্ন অংগ সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়। এদিন পলাশ উপজেলার চর্নগরদী গ্রামে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু করা হয়। পরে মিলাদ মাহফিলের ও এতিম, দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়।
মরহুম আব্দুল মোমেন খানের ছেলে সাবেক এমপি ও মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড: আব্দুল মঈন খান জানান ১৯১৯ সালে তৎকালীন ঢাকা জেলার কালীগঞ্জ থানার চর্নগরদী গ্রামে তিনি জন্ম গ্রহন করেন। ওই গ্রাম এখন নরসিংদী জেলার পলাশ উপজেলায় অবস্থিত। সত্তুর ও আশি দশকে নরসিংদী মহকুমা, জেলা ও পলাশ থানা প্রতিষ্ঠার তার অবদানই ছিল মুখ্য। এ ছাড়াও নরসিংদী কলেজ, ব্রাহ্মন্দী ও সাটিরপাড়া মহিলা স্কুল সরকারি করন, নরসিংদী স্টেডিয়াম, নরসিংদীর নতুন প্রশাসনিক এলাকা অন্যতম। স্বীকৃতি স্বরূপ নরসিংদীবাসীর কাছে তিনি আধুনিক নরসিংদীর রূপকথার হিসেবে পরিচিত।
১৯৮৪ সালের ১২ ডিসেম্বর এই কৃত্তিমান পুরুষ ইহলোক ত্যাগ করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ