শিরোনাম :
সাবেক প্রতিমন্ত্রী হিরু গ্রেফতার শিক্ষানুরাগী না ব্যবসায়ী কাদির মোল্লা? তাহেরীকে ঘিরে উত্তেজনা, অপপ্রচারের প্রতিবাদে নরসিংদীতে সংবাদ সম্মেলন পেখম লাগিয়ে ময়ূর সাজতে চায় আবদুল কাদির মোল্লা সিটি কলেজ অনুমোদনহীন ২শ সরকারি স্কুলের ব্যবস্থাপনা কমিটি, ব্যাহত শিক্ষা কার্যক্রম কর্তৃপক্ষ উদাসীন নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নদী ও পরিবেশ রক্ষায় নরসিংদীতে ১০১ সদস্যের ‘নদী বাঁচাও আন্দোলন’ কমিটির আত্মপ্রকাশ পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

নরসিংদীতে ৬০টি স্কুল কলেজ মাদ্রাাসার ডাইনামিক ওয়েবসাইট উদ্বোধন ও হস্তান্তর

শফিকুল ইসলাম / ৬৮৯ বার
আপডেট : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩

147

নরসিংদীর রায়পুরায় একসাথে উপজেলাধীন ৬০টি স্কুল, মাদ্রাসা ও কলেজের স্মার্ট স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমসহ ডাইনামিক ওয়েব সাইটের উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার রেবেকা সুলতানা শম্পার সঞ্চালনায় ওয়েবসাইটের উদ্বোধন করেন অন্ষ্ঠুানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেন।
উপজেলাধীন ৬০টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের হাতে “খান আইটি হোস্ট” এর কর্ণধার মো. মোস্তফা খান সকল ডাইনামিক ওয়েবসাইটের মালিকানা হস্তান্তর করেন।
এসময় ইউএনও মো. আজগর হোসেন বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষা ব্যবস্থাপনাকেও স্মার্ট ওয়েবসাইটের আওতায় নিয়ে আসার নির্দেশনা দিয়েছেন শিক্ষা অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও শিক্ষকদের সহযোগিতায় একসাথে রায়পুরা উপজেলার ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানকে একটি ইউনিক ও স্মার্ট স্কুল ম্যানেজমেন্টসহ ডাইনামিক ওয়েবসাইটের আওতায় আনতে পেরেছি। আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে এই ওয়েবসাইটটি আপনারা ঠিকমতো আপডেট রাখবেন। বাংলাদেশের কোন জেলা বা উপজেলার বেসিক তথ্যের জন্য কারো কাছে যেতে হয় না। ওয়েবসাইটেই ডুকলেই ঐখানকার অফিসারদের নাম, নাম্বার সহ বিভিন্ন দর্শনীয় স্থানের ঠিকানা, দুরত্ব, যাতায়াতের মাধ্যম সবকিছুই পেয়ে যায়। একইভাবে আপনার স্কুলের ওয়েবসাইটগুলো একটি প্লাটফর্ম। এখানে ডুকলেও আপনার প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য মানুষ পেয়ে যাবে।
খান আইটি হোস্টের কর্ণধার মো. মোস্তফা খান বলেন, আমাদের আইটি প্রতিষ্ঠান সারাদেশে নিউজ পোর্টাল নির্মাণের পটাশাপাশি স্মার্ট স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমসহ ডাইনামিক ওয়েবসাইট সেবা প্রদান করে আসছে। তবে এই প্রথম রায়পুরা উপজেলায় এক সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠান ডাইনামিক ওয়েবসাইটের আওতায় আসে। এখানকার সুযোগ্য ইউএনও’র স্মার্ট উদ্যোগের কারণে তা সম্ভব হয়েছে।এসময় মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সামালগীর আলমসহ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ