শিরোনাম :
নরসিংদীতে জাল দলিলে জমি দখলের অভিযোগ: আদালতে মামলা ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সোনালী ব্যাংকের ক্যাম্পেইন নরসিংদী জেলা প্রশাসকের উদাসীনতা : যে কোনো সময় ঘটতে পারে দূর্ঘটনা একজন আবদুল মান্নান ভূঁইয়া…….. নরসিংদীতে হাসপাতালে র‍্যাবের অভিযান ১২ দালাল আটক সরকারী প্রত্যেকটি দপ্তরে হয়রানী মুক্ত সেবা নিশ্চিত করতে হবে : নরসিংদী জেলা প্রশাসক শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি মেঘনা গ্রুপের রাক্ষসী থাবা ২ : লীজ প্রাপ্ত না হয়েই মাটি ভরাট আমার বন্ধু মহাজাদু জানে….. নরসিংদীতে অনুমোদনহীন মোটরসাইকেল সংযোজন কারখানা : সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

নৌকার মাঝি আমি একা নই, নৌকার মাঝি নরসিংদীবাসী সকলে- নজরুল ইসলাম

আশিকুর রহমান / ৬৭৫ বার
আপডেট : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

164

নৌকা বঙ্গবন্ধুর প্রতীক। নৌকা মুক্তিযুদ্ধের প্রতীক, স্বাধীনতার প্রতীক। বাঙ্গালীর প্রতীক নৌকা। উন্নয়নের প্রতীক নৌকা। আওয়ামী লীগের প্রতীক শেখ হাসিনার প্রতীক নৌকা। নৌকার মাঝি আমি একা নই, নৌকার মাঝি নরসিংদীবাসী সকলে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা আমার দীর্ঘ ১৫ বছরের সততার কারণে আমাকে দলীয় মনোনয়ন দিয়ে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে আবারও নৌকা প্রতীক দিয়েছেন।
দলীয় মনোনয়ন পাওয়ার পর সোমবার (২৭ নভেম্বর) বিকেলে ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকায় ফিরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ফুলেল শুভেচ্ছা গ্রহণকালে নরসিংদী সদর-১ সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম হিরো (বীর প্রতীক) এসব কথা বলেন। তিনি আরও বলেন, দলীয় মনোনয়নে প্রতিযোগিতা থাকতে পারে। এরমধ্যে তিনি একজনকে মনোনীত করেছেন। আমি সকলকে আহ্বান করবো নৌকার মনোনীত প্রার্থী’র পক্ষে কাজ করে নৌকাকে বিজয় করে জননেত্রী শেখ হাসিনা’র হাতকে শক্তিশালী করি। তাই আসুন আমরা সকলে শেখ হাসিনার পক্ষে, নৌকা পক্ষে কাজ করে নৌকাকে বিজয়ী করে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখি।
নরসিংদী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক টানা ৪র্থ বার দলীয় মনোনয়ন পাওয়া মোঃ নজরুল ইসলাম হিরো (বীর প্রতীক) কে শুভেচ্ছা জানাতে আসেন।
এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম ভূঁইয়া, মোন্তাজ উদ্দিন ভূঁইয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূঁইয়া, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনির হোসেন ভূঁইয়া, কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য মোহাম্মদ আদনান সরকার, গণ আজাদী লীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ সরওয়ার হোসাইন, এসএম কাইয়ুম, রিপন সরকার, ওয়ালিউর রহমান আজিম, দীপক সাহা, মিয়া মোঃ মঞ্জুর উপস্থিত ছিলেন।
এছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবি লীগ, মুক্তিযোদ্ধা লীগের নেতৃবৃন্দ এবং ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ