শিরোনাম :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

ফের ৪৮ ঘন্টা অবরোধের ডাক

স্টাফ রিপোর্টার / ৬৪৫ বার
আপডেট : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩

168

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামী রোববার ১২ নভেম্বর সকাল ৬টা থেকে মঙ্গলবার ১৪ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত ফের ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার ৯ নভেম্বর বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, আগামী ১২ নভেম্বর সকাল ৬টা থেকে ১৪ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালিত হবে। অবরোধের আওতামুক্ত থাকবে অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডার বহনকারী গাড়ি ও গণমাধ্যমের গাড়ি।
অপর দিকে, বিএনপির সমমনা রাজনৈতিক দল গুলো ও একই দাবিতে ৪৮ ঘন্টা অবরোধের ডাক দিয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ