শিরোনাম :
সাবেক প্রতিমন্ত্রী হিরু গ্রেফতার শিক্ষানুরাগী না ব্যবসায়ী কাদির মোল্লা? তাহেরীকে ঘিরে উত্তেজনা, অপপ্রচারের প্রতিবাদে নরসিংদীতে সংবাদ সম্মেলন পেখম লাগিয়ে ময়ূর সাজতে চায় আবদুল কাদির মোল্লা সিটি কলেজ অনুমোদনহীন ২শ সরকারি স্কুলের ব্যবস্থাপনা কমিটি, ব্যাহত শিক্ষা কার্যক্রম কর্তৃপক্ষ উদাসীন নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নদী ও পরিবেশ রক্ষায় নরসিংদীতে ১০১ সদস্যের ‘নদী বাঁচাও আন্দোলন’ কমিটির আত্মপ্রকাশ পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

রায়পুরায় দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

শফিকুল ইসলাম / ৬৫৮ বার
আপডেট : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩

149

নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চল বাঁশগাড়ি ইউনিয়নে দেশীয় শুটারগান অস্ত্রসহ এরশাদ(৩৪) নামের ১ জনকে গ্রেফতার করেছে রায়পুরা থানা পুলিশ।রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের দিঘলিয়াকান্দি গ্রামের আঃ রহিমের ছেলে।
মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে রায়পুরা থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমানের নির্দেশনায় রায়পুরা থানার বাঁশগাড়ি ফাঁড়ির কর্মরত উপপরিদর্শক কাজী কামাল সঙ্গীয় ফোর্স সাথে নিয়ে রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের দিঘলিয়াকান্দির এলাকা থেকে ১টি আগ্নেয়াস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়।
তাকে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র বহন ও ব্যবহার আইন ১৮৭৮ ধারায় মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। এ ধারায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।মামলার বিষয়টি নিশ্চিত করেন চরাঞ্চল বাশঁগাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক কাজী কামাল।
তথ্যসূত্রে জানা যায়, বর্তমান ইউপি চেয়ারম্যান রাতুল হাসান জাকির এবং সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুল হকের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘ দিনের বিরোধ রয়েছে এবং থেমে থেমে তাদের মধ্যে রক্তক্ষয়ী টেটা যুদ্ধ সংঘটিত হচ্ছে। আর এ রক্তক্ষয়ী টেটাযুদ্ধে অরহ মানুষের প্রাণ ঝরছে। রক্তক্ষয়ী যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আগে রায়পুরা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দেশীয় ১ জনকে গ্রেফতার করেন।বাঁশগাড়ি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক কাজী কামাল জানান,আসামী সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুল হকের সমর্থক। গোপন সংবাদের ভিত্তিতে তাকে দেশীয় শুটারগান অস্ত্রসহ তাকে গ্রেফতার করে আসামীকে আদালতে প্রেরণ করা হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ