শিরোনাম :
নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক ধন্যবাদ তারেক রহমান : বিএনপিতে মুল্যায়িত হচ্ছেন ত্যাগীরা দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত ড্রীম হলিডে পার্ক নরসিংদী আইনজীবী সহকারীদের সাথে ভিপি খবিরুলের ইফতার নারীদের মানববন্ধন চলাকালে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাঁধা জিসাসের যুগ্ম সম্পাদক হলেন মমিনুর রশীদ শাইন সাবেক এনবিআর চেয়ারম্যান মোশাররফ ভুইয়ার মাতৃবিয়োগ নরসিংদীর পলাশে বিএনপি নেতার মদদে মাদক ব্যবসা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

নরসিংদীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার / ৭০৯ বার
আপডেট : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩

69

নরসিংদীর মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে জেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় নরসিংদী জেলা আওয়ামী লীগের উদ্যোগে নরসিংদী ক্লাব প্রাঙ্গনে এ প্রস্তুতি সভা সম্পন্ন হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, শিল্পমন্ত্রী ও নরসিংদী ৪ (মনোহরদী) আসনের সংসদ সদস্য নুরুল মজিদ হুমায়ুন এমপি, নরসিংদী ১ (সদর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নজরুল ইসলাম হিরু (বীর প্রতীক) এমপি, নরসিংদী -৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি, নরসিংদী -২(পলাশ) আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ এমপি, নরসিংদী -৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন এমপি প্রমুখ।
এছাড়াও জেলা আওয়ামী লীগ, শহর আওয়ামী লীগ, মাধবদী, পলাশ, শিবপুর, মনোহরদী, বেলাব ও রায়পুরা থানা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, তাঁতী লীগ, মুক্তিযোদ্ধা লীগ, মৎস্যজীবি লীগের সভাপতি/সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র, উপজেলা ও ইউপি চেয়ারম্যানবৃন্দ এসময় বক্তব্য রাখেন।
উল্লেখ্য, আগামী ১২ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরসিংদীর পলাশে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সার কারখানা উদ্বোধন করতে আসছেন। পরে তিনি নরসিংদী শহরের ঐতিহাসিক মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ