শিরোনাম :
সরকারী প্রত্যেকটি দপ্তরে হয়রানী মুক্ত সেবা নিশ্চিত করতে হবে : নরসিংদী জেলা প্রশাসক শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি মেঘনা গ্রুপের রাক্ষসী থাবা ২ : লীজ প্রাপ্ত না হয়েই মাটি ভরাট আমার বন্ধু মহাজাদু জানে….. নরসিংদীতে অনুমোদনহীন মোটরসাইকেল সংযোজন কারখানা : সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা কৃষক ও গ্রামীণ অর্থনীতি বদলে দিতে পলাশে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত মেঘনা গ্রুপের রাক্ষুসী থাবা ১ : অবৈধভাবে খাল ভরাট প্রশাসন নিরব আদ-দ্বীন হাসপাতালের মগবাজার ছাড়া অন্য শাখা চলতে বাধা নেই : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে ক্লু লেস হত্যা মামলার আসামি গ্রেফতার এমনই বাজেট চাই ———————–
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

উত্তরা অফিসার্স ক্লাবের টেবিল টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ১২৭৬ বার
আপডেট : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩

418

বিপুল উৎসাহ উদ্দীপনা ও সাড়ম্বরে প্রথমবারের মত আয়োজিত হল উত্তরা অফিসার্স ক্লাবের টেবিল টেনিস প্রতিযোগিতা। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সচিব, বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সভাপতি ও অফিসার্স ক্লাব ঢাকার সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দিন। প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয়েছেন ইঞ্জি. জিয়াউদ্দিন আহমেদ, রানার আপ যুগ্ম সচিব কুষ্টিয়ার সাবেক জেলা প্রশাসক আসলাম হোসেন, ৩য় হয়েছেন ঢাকা কলেজের অধ্যাপক মাসুম ইকবাল। শনিবার দিনব্যাপী ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রতিযোগীতায় মোট ১২ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতা পরিচালনা করেন মোশরাকুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উত্তরা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও অতিরিক্ত সচিব শাহনওয়াজ দিলরুবা খান। সভাপতিত্ব করেন ক্রীড়া উপকমিটির আহ্বায়ক ও সাবেক অতিরিক্ত সচিব. জাকির হুসাইন মন্টু। অধ্যাপক ডা. মো: আমির হোসেন রাহাত এর উপস্থাপনায় ক্লাবের অর্ধ শতাধিক গণ্যমান্য সদস্য উপভোগ করেন ।
সার্বিক সহযোগিতায় ছিলেন ক্রীড়া উপকমিটির সদস্য সচিব সহযোগী অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার। প্রতিযোগিতা শেষে বিকেলে আয়োজন ছিল চিতই পিঠা ও ভাপা পিঠা। ছিল নৈশ ভোজ।
অংশগ্রহণকারী অন্যান্য প্রতিযোগীরা ছিলেন,
ডা. ইমাম হোসেন, ডা. এস এম খালিদ মাহমুদ শাকিল, ইঞ্জি. খন্দকার ফারুক উদ্দিন আহমেদ,মিজানুর রহমান চৌধুরী, মোঃ আব্দুস সালাম, কাজি আলি ইমাম, একেএম জাকির হোসেন ভূইয়া ও কায়সারুল ইসলাম।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ