শিরোনাম :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

রায়পুরায় গলাকাটা লাশ উদ্ধার

শফিকুল ইসলাম / ৬৮১ বার
আপডেট : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩

181

নরসিংদীর রায়পুরায় একটি গরুর ফার্ম থেকে সোহাগ মিয়া (৩৫) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ( ২ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার মহেশপুর ইউনিয়নের আলগী বাজারে মাশাল্লাহ ডেইরি ফার্মে এ ঘটনা ঘটে। পরে বেলা ১২ টায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত সোহাগ কিশোরগঞ্জের কুলিয়ারচর বিথিয়ারকান্দি এলাকার শাহিদুল ইসলামের ছেলে। সে এক বছর যাবত রায়পুরার মাশাআল্লাহ ডেইরি ফার্মের কর্মচারী হিসেবে কাজ করতেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম, রায়পুরা থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান৷
ঘটনার প্রত্যক্ষদর্শী ফার্মের আরেক কর্মচারী রকিব৷ তিনি জানান, সোহাগ ঘটনার আগের রাতে সারা রাত জেগে ছিলো ঘুমায়নি। সে সকালে বলতে থাকে। “ভালো লাগছে না, আমার স্ত্রী সন্তান মেরে ফেলেছে আমি বেঁচে থেকে লাভ কি?” এসব কথা বলে বারবার হাটাহাটি করছিলো। তখন তার মধ্যে এক ধরনের অস্থিরতা দেখা যায়। হঠাৎ দেখতে পাই সে একটি ব্লেড দিয়ে তার নিজের গলায় আঘাত করে৷ অতিরিক্ত রক্তক্ষরণ দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করি।
নিহতের স্ত্রী মোসেনা বলেন, সৎ ভাই বোনেরা বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই আমাকে ও আমার সন্তানদের অত্যাচার ও মারধর করতো। এসব বিষয় গুলো তাকে জানাই। এ নিয়েই মূলত সে মানসিক চাপে ছিলো। বৃহস্পতিবার সকালে খবর পাই সে মারা গেছে৷
রায়পুরা থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান মুঠোফোনে জানান, পরিবারের লোকজনের সাথে কথা বলে জানা গেছে জমিসংক্রান্ত বিষয় নিয়ে তাদের মধ্যে পারিবারিক কিছুটা ঝামেলা ছিলো। গলায় ব্লেডের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ