শিরোনাম :
পররাষ্ট্র মন্ত্রী ড.খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত নদী ও পরিবেশ রক্ষায় নরসিংদীতে ১০১ সদস্যের ‘নদী বাঁচাও আন্দোলন’ কমিটির আত্মপ্রকাশ পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম
বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

নরসিংদীর প্রাইমারী স্কুলের সহকারী শিক্ষক বাঘা রাষ্ট্রদ্রোহী মামলায় জেল হাজতে

প্রতিনিধির নাম / ৮৩৭ বার
আপডেট : বুধবার, ১ নভেম্বর, ২০২৩

131

স্টাফ রিপোর্টার : নরসিংদী সদর উপজেলার ১ নং বাগহাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলী বাঘা ঢাকার শ্যামপুর থানার বিস্ফোরক মামলায় আটক হয়ে জেল হাজতে রয়েছেন। বিশ্বস্ত সুত্রে জানা যায়, ঢাকার শ্যামপুর থানার দায়েরকৃত একটি বিস্ফোরক মামলায় আটক হয়েছেন সহকারী শিক্ষক মোহাম্মদ সালাউদ্দিন,আলাউদ্দিন ও গাড়ীর ড্রাইভারসহ ১৩ জন। যার মামলা নং ৩১৯২০২৩। আটককৃত সকলেই নরসিংদী জেলার বাসিন্দা। এর মধ্যে মোহাম্মদ আলী বাঘা নরসিংদী সদরের ১ নং বাগহাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। সরকারী ও শিক্ষকতার চাকুরী করে রাষ্ট্রদ্রোহী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতারের সংবাদে তীব্র নিন্দা ও কঠোর শাস্তি দাবী করেছেন এলাকাবাসী।

উপজেলা শিক্ষা কর্মকর্তা হাফিজ  উদ্দিন বলেন, আমাদের বিদ্যালয়গুলো গত ২৭ অক্টোবর পর্যন্ত পূজার বন্ধ ছিলো। তবে ২৮ অক্টোবর কার্যক্রম শুরু হলেও সহকারী শিক্ষক মোহাম্মদ আলী বাঘা বিদ্যালয়ে যোগদান করেননি। তবে তার স্ত্রী মেডিক্যাল লিভ চেয়ে একটি আবেদন জমা দিয়েছেন। বিষয়টি আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

 

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ