শিরোনাম :
পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক
সোমবার, ২৫ মে ২০২৬, ০২:১০ অপরাহ্ন

নরসিংদীর বাবুরহাটে অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত কয়েক কোটি টাকা

স্টাফ রিপোর্টার / ৭০২ বার
আপডেট : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩

118

নরসিংদীর বাবুর হাটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ক্ষতিগ্রস্তের সঠিক তথ্য পাওয়া না গেলেও ধারনা করা হচ্ছে, অগ্নিকান্ডে ক্ষতি হয়েছে কয়েক কোটি টাকার। রবিবার  দিবাগত রাতে শেখেরচর বাজার বণিক সমিতি সংলগ্ন পশ্চিম গলিতে লাগা আগুন ছড়িয়ে পড়ে বাজারের পূর্বদিকে। প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনীর কর্মীরা। এ ঘটনায় ৭০-৮০টি কাপড়ের দোকান পুড়ে গেছে।
তবে প্রতিটি দোকানে একাধিক চৌকি থাকায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর সংখ্যা পাওয়া যায়নি। বাজারটিতে ছোট-বড় মিলিয়ে আড়াই হাজার দোকান রয়েছে।
রাত সোয়া দুইটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করে নরসিংদী, মাধবদী, পলাশ, নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে আগুন লাগার ঘটনায় রাত সাড়ে ৩টা পর্যন্ত হতাহতের কোনো খবর জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানান, ষড়ঋতু নামে একটি থ্রি-পিসের দোকান থেকে আগুনের সূত্রপাত। পরে তারা তাৎক্ষণিকভাবে নেভানোর চেষ্টায় ব্যর্থ হয়। পরে আগুন পার্শ্ববর্তী টেক্স ওয়ান বিডি, এস টেক্স, রাজা বাটিক, সোহাগী কালেকশন, ব্রাদার্স বোরকা, মিনহাজ ফেব্রিকস, এসকে ফ্রেবিকস, বৈশাখ থ্রিপিস, পিংকি থ্রিপিস, মাস্টার অ্যান্ড ওয়ারদি ফ্রেবিকসসহ ছোট বড় মিলিয়ে ৭০ থেকে ৮০টা দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার সকাল থেকে জমে ওঠে বাবুরহাটের কাপড়ের দোকানগুলো। চলে রবিবার পর্যন্ত। এই ভয়াবহ আগুন লাগা স্থানটিকে ছাপা কাটপিস কাপড়পট্টি বলে। এখানে দুই শতাধিক দোকান রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ‘চোখের সামনে দোকানগুলো পুড়ে ছাই হয়ে গেল। প্রথমে যে স্থানটিতে আগুন লাগে এখানে চার-পাঁচটা দোকান পুড়ে যায়, পরে পূর্বদিকে আগুন ছড়িয়ে বাকি দোকানগুলো পুড়ে ছাই হয়ে গেছে।’
শেখেরচর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ভূঁইয়া জানান, আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। দমকল বাহিনীর সঙ্গে ব্যবসায়ীরাও আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোতে অনেক কাপড় ছিল। যার মূল্য প্রতি গজ ১৩০ টাকা। এক একটি রোলে ১০০ গজের বেশি কাপড় থাকে। প্রত্যেকটি দোকানে এমন শত শত, হাজার হাজার রোল কাপড় রয়েছে। এ ছাড়া থ্রিুপিসের দোকানগুলোতে অনেক কাপড় ছিল।
খবর পেয়ে জেলা প্রশাসক, পুলিশ, জনপ্রতিনিধি, চেম্বারের নেতাকর্মীরা ঘটনাস্থলে আসেন।
নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সাদেকুল বারী বলেন, ‘আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা জানা যায়নি। প্রথমে আগুন নিয়ন্ত্রণে আমাদের ৫টি ইউনিট কাজ শুরু করে। পরে আরও ৬টি ইউনিট যোগ হয়। মোট ১১টি ইউনিটে ৮৮ জন কর্মী আগুন নেভানোর কাজ করেন। কোনো হতাহতের ঘটনা নাই। তবে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে।’
নরসিংদীর জেলা প্রশাসক বদিউল আলম জানান, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ