শিরোনাম :
নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক ধন্যবাদ তারেক রহমান : বিএনপিতে মুল্যায়িত হচ্ছেন ত্যাগীরা দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত ড্রীম হলিডে পার্ক নরসিংদী আইনজীবী সহকারীদের সাথে ভিপি খবিরুলের ইফতার নারীদের মানববন্ধন চলাকালে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাঁধা জিসাসের যুগ্ম সম্পাদক হলেন মমিনুর রশীদ শাইন সাবেক এনবিআর চেয়ারম্যান মোশাররফ ভুইয়ার মাতৃবিয়োগ নরসিংদীর পলাশে বিএনপি নেতার মদদে মাদক ব্যবসা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

নরসিংদী জেলা বিএনপির শীর্ষ দুই নেতা কারাগারে।। স্ব-উদ্যোগে শত শত নেতাকর্মী ঢাকায়

স্টাফ রিপোর্টার / ৬৮৯ বার
আপডেট : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩

72

নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে কারাগারে পাঠিয়েছে নরসিংদী আদালত
বৃহস্প্রতিবার রাত আড়াইটায় ঢাকার খিলগাঁও ছোট ভাইয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করে নরসিংদীর ডিবি পুলিশ। এরপর নরসিংদী আদালতে হাজির করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায়।
অপরদিকে গত ২৩ অক্টোবার সোমবার বিকেল সাড়ে ৪টায় ঢাকার উত্তরা ১৮ নম্বর সেক্টর থেকে জেলা বিএনপির সদস্য সচিব ও সদর উপজেলা পরিষদের দুই বারের সাবেক চেয়ারম্যান মঞ্জুর এলাহীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। ডিবি পুলিশের তত্ত্বাবধানে আদালতে তোলা হলে মঙ্গলবার আদালত তারও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায়।
ফলে ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের আগেই শীর্ষ দুই নেতা নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন ও সদস্য সচিব আলহাজ্ব মঞ্জুর এলাহীকে কারাগারে পাঠানো হয়।
রাষ্ট্রকে অস্থিতিশীল করা, জনমনে ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টি করাসহ বর্তমান সরকার বিরোধী কার্যকলাপ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জেলা গোয়েন্দা পুলিশ জানায়।
এরর আগে গত রোববার ২২ অক্টোবর সদর উপজেলার চিনিশপুর এলাকা থেকে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদার হোসেন ভূঁইয়া (৪০), বিএনপি নেতা মোহাম্মদ আলী (৪০), নরসিংদী থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইকবাল হোসেন (৬০) ও আবু ফারুককে (৫১) গ্রেফতার করা হয়। তাদের থেকে ১৮টি ককটেল, একটি সাদা প্লাস্টিকের ব্যাগ, ১৭টি বিষ্ফোরিত ককটেলের অংশ বিশেষ, ২৫টি ছোট বড় কাঠের লাঠি, পাঁচটি ইটের টুকরা জব্দ করা হয় বলে জানায় পুলিশ।
এ ব্যাপারে নরসিংদী মডেল থানার এসআই কামরুজ্জামান সদর মডেল থানায় বিএনপি ও অঙ্গসংগঠনের ৪২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে একটি মামলা করে। ওই মামলায় ৫ নম্বর আসামি মঞ্জুর এলাহী।
জেলার দুই শীর্ষ নেতাকে গ্রেফতার করায় নেতৃত্ব সংকটে পড়েছে জেলা বিএনপি। পুলিশের ধরপাকর ও ৪২ জন নেতাকর্মীদের নামে মামলা দায়ের করায় বিকল্প নেতৃত্বের দায়িত্ব দিতে পারছে না বিএনপি। তবে এরই মাঝে আগামীকালের মহা সমাবেশ যোগদানের জন্য শত শত নেতাকর্মী স্ব-উদ্যোগে ঢাকা রওনা হচ্ছে বলে জানান বিএনপির কয়েকজন নেতা।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ