শিরোনাম :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

বিএনপি নেতা খায়রুল কবির খোকন গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ৮২৬ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩

234

ডাকসুর সাবেক জিএস ও বিএনপির যুগ্ম-মহাসচিব এবং নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক  খায়রুল কবীর খোকনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
বুধবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর সিপাহীবাগের নবীনবাগ ক্যান্ট রেস্টুরেন্টের বিল্ডিংয়ে তার ভাইয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
রাত আড়াইটায় এ কথা জানান খোকনের সহধর্মিনী বিএনপি নেত্রী শিরিন সুলতানা।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা সালাউদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ