শিরোনাম :
পররাষ্ট্র মন্ত্রী ড.খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত নদী ও পরিবেশ রক্ষায় নরসিংদীতে ১০১ সদস্যের ‘নদী বাঁচাও আন্দোলন’ কমিটির আত্মপ্রকাশ পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

নরসিংদীতে পূজা মন্ডপ পরিদর্শনে আ.লীগ নেতা ব্যারিস্টার আদনান ও আশরাফ সরকার

স্টাফ রিপোর্টার / ৭৪৩ বার
আপডেট : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

112

সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ পূজা উপলক্ষে নরসিংদী শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার আদনান সরকার এবং নরসিংদী শহর যুবলীগের সাবেক সভাপতি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আশরাফ হোসেন সরকার।
সোমবার (২৩ অক্টোবর) রাত ৯ টা থেকে ১টা পর্যন্ত শহরের সেবাসংঘ, শীতলা বাড়ি, শিববাগ, ক্রীড়াচক্র, বাগবিতান, জয় বাংলা, দূর্গাবাড়ি, অগ্রণী সংঘ, গণেশ সাধু সর্বজননী পূজা মন্দির পরিদর্শন করেন। এ সময় তারা পূজা মন্ডপ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও দর্শনার্থীদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চান। এমসয় তাদের সাথে ছিলেন, জেলা তাঁতী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আশিকুর রহমান, শহর তাঁতী লীগের আহ্বায়ক ও পৌর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বিজয় সাহা, সদর থানা তাঁতী লীগের আহ্বায়ক শেখ মহিউদ্দিন, শহর যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান রিপন, শহর আওয়ামী লীগ নেতা বন্যা ভূইয়া, ছাত্রলীগ নেতা আতিক খান, আল-আমিন মিয়া, যুবলীগ নেতা জুয়েল মিয়া প্রমুখ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ