শিরোনাম :
নরসিংদীতে হাসপাতালে র‍্যাবের অভিযান ১২ দালাল আটক সরকারী প্রত্যেকটি দপ্তরে হয়রানী মুক্ত সেবা নিশ্চিত করতে হবে : নরসিংদী জেলা প্রশাসক শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি মেঘনা গ্রুপের রাক্ষসী থাবা ২ : লীজ প্রাপ্ত না হয়েই মাটি ভরাট আমার বন্ধু মহাজাদু জানে….. নরসিংদীতে অনুমোদনহীন মোটরসাইকেল সংযোজন কারখানা : সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা কৃষক ও গ্রামীণ অর্থনীতি বদলে দিতে পলাশে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত মেঘনা গ্রুপের রাক্ষুসী থাবা ১ : অবৈধভাবে খাল ভরাট প্রশাসন নিরব আদ-দ্বীন হাসপাতালের মগবাজার ছাড়া অন্য শাখা চলতে বাধা নেই : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে ক্লু লেস হত্যা মামলার আসামি গ্রেফতার
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

শিবপুরে শিক্ষা মন্ত্রনালয় অতিরিক্ত সচিব শাহনওয়াজ দিলরুবা খান কে সংবর্ধনা প্রদান

স্টাফ রিপোর্টার / ৭৪৯ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

145

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয় অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পাওয়ায় নরসিংদীর শিবপুরের কৃতি সন্তান, ঢাকা উত্তরা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক শাহনওয়াজ দিলরুবা খান কে সংবর্ধনা প্রদান করেন দত্তেরগাঁও উচ্চ বিদ্যালয় ও ৩৩নং দত্তেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। সংবর্ধিত প্রধান অতিথি অতিরিক্ত সচিব তিনি এই বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী ছিলেন।
বৃহস্পতিবার ১৯ অক্টোবর সকালে বিদ্যালয় মাঠে সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান দত্তেরগাঁও উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ মোশারফ হোসেন ভূঞার সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম খানের পরিচালনায় বক্তব্য রাখেন সংবর্ধিত প্রধান অতিথি অতিরিক্ত সচিব শাহনওয়াজ দিলরুবা খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীব , নরসিংদীর শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ গোলাম মুত্তাকিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন , উপজেলা শিক্ষা অফিসার, নূর মোঃ রুহুল ছগীর, নরসিংদী জেলা আওয়ামী লীগের সদস্য ও মাছিমপুর ইউপির সাবেক চেয়ারম্যান মো: ফরহাদ আলম ভূইয়া, নরসিংদী জেলা পরিষদের সদস্য আমান উল্লাহ ভূইয়া, সাবেক উপজেলা শিক্ষা অফিসার নূরুদ্দীন দর্জি, শিবপুর প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক শেখ মানিক প্রমুখ।

পরে ফিরোজা আরিফ ফাউন্ডেশনের উদ্যোগে শিবপুর থেকে ৪১ তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত ১০ জনকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এরপরে জিপিএ ৫ প্রাপ্ত ১০জন কৃতি শিক্ষার্থীদের কে সংবর্ধনা দেওয়া হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ