শিরোনাম :
পররাষ্ট্র মন্ত্রী ড.খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত নদী ও পরিবেশ রক্ষায় নরসিংদীতে ১০১ সদস্যের ‘নদী বাঁচাও আন্দোলন’ কমিটির আত্মপ্রকাশ পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম
বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

নরসিংদী জেলা প্রেসক্লাবের মত বিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ৮৪৬ বার
আপডেট : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

121

চেতনা রিপোর্টঃ সম্প্রতি নবগঠিত জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সাথে সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর সকাল ১১ টায় নরসিংদী জেলা প্রেসক্লাব হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভাপতি ও ইনডিপেনডেন্ট টেলিভিশন এবং দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আসাদুজ্জামান রিপন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার প্রকাশক ও সম্পাদক ও চেতনা টিভি’র সিইও এবিএম আজরাফ টিপু। জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যমুনা টিভির স্টাফ রিপোর্টার আইয়ুব খান সরকার এর সঞ্চালনায় নির্বাহী সদস্য সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার আশিকুর রহমান পিয়াল ও দৈনিক করতোয়া পত্রিকার জেলা প্রতিনিধি বিশ্বনাথ পাল উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি মনিরুজ্জামান মনির, যুগ্ম সাধারণ সম্পাদক ও দ্য ডেইলি স্টারের জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম জয়, কোষাধ্যক্ষ ও খাস খবর পত্রিকার সম্পাদক মো: কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি খন্দকার শাহিন, দপ্তর সম্পাদক ও এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিব, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক এবং মাইটিভির তৌহিদুর রহমান মিঠুন, প্রচার প্রকাশনা ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং আরটিভি ও দৈনিক আলোকিত বাংলাদেশ এর জেলা প্রতিনিধি নূরে আলম রনিসহ সদস্যগণ। এ সময় সকল উপজেলার সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে দুপুরে উপস্থিত সকল সদস্যদের মধ্যাহ্ণ ভোজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

 

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ