৩ অক্টোবর জার্মানির জাতীয় দিবস। এই দিনটি জার্মান ঐক্য বা পুনর্মিলনের জন্য স্মরণীয়। ১৯৯০ সালের এই দিনে পূর্ব জার্মানি পশ্চিম জার্মানির সাথে একত্রিত হয় এবং আবার একটি ফেডারেল প্রজাতন্ত্রে পরিণত হয়। অন্যান্য বছরের মত এ বছর ও (২০২৩) দিবসটি আনুষ্ঠানিকভাবে হামবুর্গে পালিত হয়েছে। এতে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, সংসদ সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের সদস্যদের সঙ্গে কূটনৈতিক মহলকে আমন্ত্রণ জানানো হয়।
দিবসটি পালনের সময় জার্মানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: মোশাররফ হোসেন ভূইয়া এনডিসি উপস্থিত ছিলেন। এ সময় তিনি ফেডারেল চ্যান্সেলর ওলাফ স্কোলজ, বুন্ডেস্ট্যাগ (পার্লামেন্ট) এর সভাপতি সহ অন্যান্য মন্ত্রীদের সাথে সাক্ষাৎ করেন। ফেডারেল প্রেসিডেন্ট স্টেইনমায়ার একটি গির্জার মধ্যে একটি জমকালো অভ্যর্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। চমৎকার অনুষ্ঠানটি অতিথিবৃন্দ উপভোগ করেন।