শিরোনাম :
পররাষ্ট্র মন্ত্রী ড.খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত নদী ও পরিবেশ রক্ষায় নরসিংদীতে ১০১ সদস্যের ‘নদী বাঁচাও আন্দোলন’ কমিটির আত্মপ্রকাশ পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

জান্নাত হত্যার আসামী গ্রেপ্তার!! আদালতে স্বীকারোক্তি

স্টাফ রিপোর্টার / ৭৩৬ বার
আপডেট : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

126

নরসিংদী শহরের পূর্ব দত্তপাড়া (পুরাতন লঞ্চ ঘাট) এলাকায় জান্নাত (৫) নামে এক শিশুকে শ্বাসরুদ্ধ করে হত্যার ঘটনায় শুভ মিয়া (১৫) এক কিশোরকে আটক করেছেন নরসিংদী মডেল থানা পুলিশ। পরে ওই কিশোর হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি প্রদান করেন।
সোমবার (১৬ অক্টোবর) নিজের দোষ স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা জবানবন্দি প্রদান করলে আদালত তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করেন বলে নিশ্চিত করেন নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া।
গ্রেপ্তারকৃত শুভ রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের চাঁন্দেরকান্দি গ্রামের মোঃ জাকির মিয়ার ছেলে। বর্তমানে তারা শহরের পূর্ব দত্ত পাড়া এলাকার আদিল মিয়ার বাড়ির ভাড়াটিয়া।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার পরপরই নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে নরসিংদী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম) নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এ কে এম শহীদুল ইসলাম সোহাগ এর তত্ত্বাবধানে নরসিংদী মডেল থানার পুলিশ পরিদর্শক শহীদুল ইসলাম, উপপরিদর্শক কামরুল ইসলাম, দীপক সরকারের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল তদন্তে ঘটনার সাথে জড়িত মোঃ শুভ মিয়া (১৫) কে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বীকার করেন নিহত জান্নাত শুভ মিয়াকে ফটকা বলে মন্তব্য করায় রাগের বশবর্তী হয়ে পরিত্যক্ত গোডাউনের ভিতরে জান্নাতকে একা পেয়ে মারধর ও স্বাসরোধ করে নির্মমভাবে হত্যা করেন।
উল্লেখ, শনিবার (১৪ অক্টোবর) দুপুরে শহরের পূর্ব দত্তপাড়া আদিল মিয়ার ভাড়াটিয়া ও রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের মাইন উদ্দিন এর শিশু কন্যা জান্নাত (৫) নিখোঁজ হয়। বাবা-মা সহ পরিবারের সদস্যরা খোঁজাখুজি করেও কোনো সন্ধান পাননি। পরের দিন অর্থাৎ রবিবার দুপুরে প্বাশবর্তী পরিত্যক্ত গুদাম ঘরের জঙ্গলে জান্নাতের লাশ পাওয়া যায়। খবর পেয়ে নরসিংদী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ