শিরোনাম :
নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক ধন্যবাদ তারেক রহমান : বিএনপিতে মুল্যায়িত হচ্ছেন ত্যাগীরা দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত ড্রীম হলিডে পার্ক নরসিংদী আইনজীবী সহকারীদের সাথে ভিপি খবিরুলের ইফতার নারীদের মানববন্ধন চলাকালে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাঁধা জিসাসের যুগ্ম সম্পাদক হলেন মমিনুর রশীদ শাইন সাবেক এনবিআর চেয়ারম্যান মোশাররফ ভুইয়ার মাতৃবিয়োগ নরসিংদীর পলাশে বিএনপি নেতার মদদে মাদক ব্যবসা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

নানা অনিয়মে নরসিংদী রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যক্রম স্থবির

স্টাফ রিপোর্টার : / ৮৩৪ বার
আপডেট : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

81

নানা অনিয়মে নরসিংদী রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। ফলে আজীবন সদস্য কিংবা সাধারণ মানুষ কোন সেবা নিতে পারছেনা। জানাযায় নরসিংদী রেড ক্রিসেন্ট ইউনিটের নতুন চেয়ারম্যান মনোনীত হয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান মো: মনির হোসেন। বিগত ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর থেকে নির্বাচন বিহীন নানা কৌশলে সেক্রেটারীর পদ দখল করে আছেন রায়পুরার সংসদ সদস্য সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হাজী আব্দুস সাত্তার। বর্তমানে নতুন চেয়ারম্যান মনির হোসেন এর সাথে সেক্রেটারী হাজী আব্দুস সাত্তার এর বিরোধ চলছে। ফলে নরসিংদী রেড ক্রিসেন্ট ইউনিটের সেবা কার্যক্রম এখন প্রায় বন্ধ রয়েছে। এমনকি অফিসের পানির লাইন পর্যন্ত এখন বন্ধ রয়েছে। ১০ মাস যাবত বিদ্যুৎ বিল পরিশোধ করা হচ্ছে না। অফিস খোলা কিংবা পরিস্কার পরিচ্ছন্নতার জন্য কোন লোক নেই। জাতীয় সদর দপ্তরের একজন অফিসার থাকলেও অফিসের অব্যস্থাপনার কারণে তিনিও অফিস করতে পারছেন না। যুব সদস্যরা মাঝে মধ্যে আসলেও পানির লাইন না থাকায় ওয়াশ রুম ব্যবহার করতে পারে না। যে কোন সময় অফিসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতে পারে। অনুসন্ধানে জানাযায় টানা ১৪ বছর যাবত সেক্রেটারীর দায়িত্বে থেকে নানা অনিয়মে জড়িয়ে পড়েন হাজী আব্দুস সাত্তার। আর এই অনিয়মের কারণে বর্তমান নতুন চেয়ারম্যান মনির হোসেন হাজী আব্দুস সাত্তারের কার্যনির্বাহী কমিটির বিলুপ্ত চান। এই কমিটি বাতিল না হওয়া পর্যন্ত বর্তমান চেয়ারম্যান কোন কাজে হাত দিবেন না বলে জানা গেছে। ফলে চরম ভোগান্তির স্বীকার হচ্ছেন ইউনিট অফিসার, যুব সদস্যরা এবং সেবা গ্রহীতারা। করার জন্য জাতীয় সদর দপ্তরকে অবগত করা হয়েছে বলে জানা গেছে। এদিকে নরসিংদী রেড ক্রিসেন্ট ইউনিটের সহ শিক্ষা কার্যক্রম, যুবকদের প্রাথমিক চিকিৎসা ও মৌলিক প্রশিক্ষণসহ শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক বিভিন্ন কার্যক্রমও এখন বন্ধ রয়েছে। কার্যনির্বাহী কমিটির দ্বন্ধের কারণে হচ্ছে না যুব রেডক্রিসেন্ট কমিটি। ফলে নরসিংদী রেড ক্রিসেন্ট ইউনিট এখন ধ্বংসের পথে। একাধিক আজীবন সদস্য এই অনিয়মের ক্ষোভ প্রকাশ করেছেন। তারা অবিলম্বে এই কমিটি বিলুপ্ত করে একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে কার্যনির্বাহী কমিটি গঠন করার জন্য জাতীয় সদর দপ্তরের প্রতি আহবান জানান।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ