শিরোনাম :
নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক ধন্যবাদ তারেক রহমান : বিএনপিতে মুল্যায়িত হচ্ছেন ত্যাগীরা দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত ড্রীম হলিডে পার্ক নরসিংদী আইনজীবী সহকারীদের সাথে ভিপি খবিরুলের ইফতার নারীদের মানববন্ধন চলাকালে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাঁধা জিসাসের যুগ্ম সম্পাদক হলেন মমিনুর রশীদ শাইন সাবেক এনবিআর চেয়ারম্যান মোশাররফ ভুইয়ার মাতৃবিয়োগ নরসিংদীর পলাশে বিএনপি নেতার মদদে মাদক ব্যবসা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

নরসিংদীতে শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় পূর্ণরূপ পাচ্ছে দূর্গাপূজোর প্রতিমা

প্রতিনিধির নাম / ৯৮৩ বার
আপডেট : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩

209

আর মাত্র কয়েকদিন বাকী সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পুরো শহর জুড়ে শুরু হয়েছে সাজ সাজ রব। দুয়ারে কড়া নাড়ছে দেবী দুর্গার আগমন বার্তা। মহালয়ার ভোরে চণ্ডীপাঠ শোনার অপেক্ষায় ভক্তকূল। সকালে শিউলি কুড়ানোর সময়টায় মাতৃ বন্দনায় মিলিত হবেন সনাতন ধর্মাবলম্বীরা। এই শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে নরসিংদীতে মন্ডপে মন্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। শিল্পীর নিপুন হাতের ছোঁয়ায় দৃষ্টিনন্দন পূর্ণরূপ পেতে চলেছে প্রতিমাগুলো। সময় যত ঘণিয়ে আসছে প্রতিমালয়গুলোতে তত বেশী ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। নরসিংদীসহ দেশের বিভিন্ন জেলার চাহিদা পূরণে প্রতিমা সরবরাহ করতে দিনরাত রংয়ের প্রলেপ ও অঙ্গ সজ্জায় দিনরাত পরিশ্রম করছেন তারা। মনের মাধুরী মিশিয়ে রং তুলির আঁচড়ে মা দুর্গাকে সাজাচ্ছেন প্রতিমা শিল্পীরা। জেলা শহরের পূজা মণ্ডপ গুলোতে রয়েছে দৃষ্টিনন্দন প্রতিমা, বৈচিত্র সাজসজ্জা ও আলোকসজ্জার সমারোহ।

তবে এই উৎসবের পুর্নতা যাদের হাতে, তারা এখন ব্যস্ত সময় পার করলেও চাহিদার তুলনায় মজুরি পাচ্ছেন কম। দম ফেলার সুযোগ নেই। নির্দিষ্ট সময়ে পৌঁছে দিতে হবে প্রতিমা। বাপ-দাদার আদি পেশা, প্রতিমা তৈরীর কাজ করে মনে শান্তি লাগে তাই এই কাজ করছেন বলে জানান শিল্পীরা। এদিকে খড়, বাঁশ, লোহা, রশি, মাটি ও রঙসহ প্রতিমা তৈরির প্রয়োজনীয় উপকরণের মূল্য বৃদ্ধি হওয়ায় এবার মুনাফা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন প্রতিমালয়ের মালিকরা। ক্রেতারা আগের দামেই প্রতিমা নিতে চাচ্ছেন। ৩০ হাজার থেকে সর্বোচ্চ ৮০ হাজার টাকায় বিক্রি হচ্ছে প্রতিমা। কারিগরের বেতন, কারখানার ভাড়া ও বিভিন্ন উপকরণ খরচসহ এবার লোকসান গুণতে হবে বলে জানান মালিকরা।

গত বছরের তুলনায় নরসিংদীতে এবার বেড়েছে পূজা মন্ডপের সংখ্যা। সাম্প্রদায়িক সম্প্রতির এ জেলায় সকল ধর্ম-বর্নের মানুষের সহযোগীতায় নির্বিঘ্নে দুর্গাউৎসব পালনে জেলা পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে জোরদার নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ সার্বিক আইনশৃঙ্খলা বজায়ে তৎপর থাকবে পুলিশ। এছাড়া শহরের বিভিন্ন মোড়ে চেক পোস্টসহ র‍্যাব, আনসার সদস্য ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবে বলে জানিয়েছে জেলা পূজা উদযাপন পরিষদ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ