শিরোনাম :
নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক ধন্যবাদ তারেক রহমান : বিএনপিতে মুল্যায়িত হচ্ছেন ত্যাগীরা দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত ড্রীম হলিডে পার্ক নরসিংদী আইনজীবী সহকারীদের সাথে ভিপি খবিরুলের ইফতার নারীদের মানববন্ধন চলাকালে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাঁধা জিসাসের যুগ্ম সম্পাদক হলেন মমিনুর রশীদ শাইন সাবেক এনবিআর চেয়ারম্যান মোশাররফ ভুইয়ার মাতৃবিয়োগ নরসিংদীর পলাশে বিএনপি নেতার মদদে মাদক ব্যবসা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

নরসিংদীর শিবপুরে সম্প্রসারিত বিসিক শিল্পনগরী উদ্বোধন অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ৮২৯ বার
আপডেট : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩

78

চেতনা রিপোর্ট: নরসিংদীর শিবপুরে সম্প্রসারিত বিসিক শিল্পনগরী উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার সৈয়দনগরে এই সম্প্রসারিত বিসিক শিল্পনগরী উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিল্পমন্ত্রী এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। এসময় তিনি বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় ও মুক্তিযুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল তাদের চরমাঘাতই আগামী নির্বাচন। আমরা একাত্তরে যেমন মুক্তিযুদ্ধ করেছিলাম, তেমনি আরেকটি যুদ্ধ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সুতরাং তৃণমূলের সকল নেতাকর্মীদের মাঝে সমন্বয়ের ভিত্তিতে দলীয় কার্যক্রম চালিয়ে যেতে হবে । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিল্পপ্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, নরসিংদী -৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য জহিরুল হক ভুঁইয়া মোহন, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রমূখ। এসময় জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগসহ অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া ৮৮ কোটি টাকা ব্যয়ে ৩০ একর জমিতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর আওতায় নরসিংদী বিসিক শিল্পনগরীর সম্প্রসারণ করা হয়েছে বলেও জানিয়েছেন বিসিক গ্রেড-১ এর চেয়ারম্যান মুহ: মাহবুুবুর রহমান ।

 

 

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ