শিরোনাম :
পররাষ্ট্র মন্ত্রী ড.খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত নদী ও পরিবেশ রক্ষায় নরসিংদীতে ১০১ সদস্যের ‘নদী বাঁচাও আন্দোলন’ কমিটির আত্মপ্রকাশ পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষকদের ভুমিকা অপরিসীম : আসমা সুলতানা নাসরীন

মাইনউদ্দিন সরকার / ৮০১ বার
আপডেট : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩

125

“কাঙ্খিত শিক্ষার জন্য শিক্ষক : শিক্ষক স্বল্পতা পূরণ বৈশ্বিক অপরিহার্যতা” শ্লোগানে নরসিংদীতে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নরসিংদী সদর উপজেলা প্রশাসন ও সকল শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরীন।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ মশিউর রহমান মৃধা, ব্রাক্ষন্দী গার্লস স্কুলের প্রধান শিক্ষক আলতাফ হোসেন নাজির, পাচদোনা স্যার কেজিগুপ্ত স্কুলের শিক্ষক মাসুম বিল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরীন বলেন, শিক্ষকরা হচ্ছেন সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তি। আমরা সরকারি চাকুরীজীবি হলেও সমাজের সাধারণ মানুষের কাছে অতটা জনপ্রিয় নই,যতটা জনপ্রিয় শিক্ষকগণ। স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষকদের ভুমিকা অপরিসীম। স্মার্ট বাংলাদেশ গড়তে যে চারটি ধাপ আমাদের অর্জন করতে হবে, তার মধ্যে দুটি ধাপেই শিক্ষকদের ভুমিকা রয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ