শিরোনাম :
পররাষ্ট্র মন্ত্রী ড.খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত নদী ও পরিবেশ রক্ষায় নরসিংদীতে ১০১ সদস্যের ‘নদী বাঁচাও আন্দোলন’ কমিটির আত্মপ্রকাশ পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

শেখ হাসিনা সেতু নরসিংদীর চরাঞ্চলের মানুষের জীবন যাত্রার মান বদলে দিয়েছে – শাহ নওয়াজ দিলরুবা খান

স্টাফ রিপোর্টার / ৭৭৫ বার
আপডেট : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩

131

শিক্ষা মন্ত্রণালের অতিরিক্ত সচিব শাহ নওয়াজ দিলরুবা খান বলেছেন, শেখ হাসিনা সেতু নরসিংদীর চরাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়ন করেছে। জীবন যাত্রার মান বদলে দিয়েছে। এলাকায় যোগাযোগ ও আর্থসামাজিক ব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটেছে। শেখ হাসিনা সেতুকে কেন্দ্র করে পর্যটন নগরী হিসেবে গড়ে উঠেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মাসেতুসহ সারাদেশে অসংখ্য সেতু নির্মাণ করে যোগাযোগের ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ঘটিয়েছে। তিনি নরসিংদীর সদর উপজেলার শেখ হাসিনা সেতুর পূর্ব প্রান্তে আধুনিক রেস্তোরাঁ টপ টেন লাউঞ্জের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মঙ্গলবার ৩ অক্টোবর সন্ধ্যায় টপ টেন লাউঞ্জের স্বত্বাধিকারী মোঃ সরোয়ার্দী হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নরসিংদী সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা প্রফেসর কালাম মাহমুদ, পলাশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দ আমিরুল হক শামীম, প্রাক্তন জেলা শিক্ষা অফিসার এ কে এম শাহজাহান মিয়া, সাটিরপাড়া কালী কুমার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ দেব প্রসাদ সাহা, টপ টেন লাউঞ্জের পরিচালক আওলাদ হোসেন, গোলজার হোসেন। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কাজী আব্দুল হামিদ।

এসময় প্রধান অতিথি শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নরসিংদী জেলা শিক্ষক সমাজকে বিশ্ব শিক্ষক দিবসের শুভেচ্ছা জানান। তিনি টপ টেন লাউঞ্জের কর্ণধারদের উদ্দেশ্যে বলেন, স্বল্প মূল্যে মানসম্মত খাবার পরিবেশন করে, এই টপ টেন লাউঞ্জের সুনাম সারা দেশে ছড়িয়ে পরবে বলে আমার দৃঢ় বিশ্বাস।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ