বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

শিবপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাজারুল ইসলাম জিয়া / ৮০৩ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

209

নরসিংদীর শিবপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৭ সেপ্টেম্বর বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. সজীব এর সভাপতিত্বে সভায় মূখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জহিরুল হক ভূঁইয়া মোহন। উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া। তাছাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান রাসেল, মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার,ইটাখোলা হাইওয়ে থানার ওসি মোঃ ইলিয়াস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মুহসিন নাজির, সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূঁইয়া রাখিল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ সারোয়ার ভূঁইয়া জুয়েল,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান ভুলু মাস্টার, যুগ্ম সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ