শিরোনাম :
পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক
সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

নরসিংদীতে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার

মাইনউদ্দিন সরকার / ৭৯০ বার
আপডেট : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

111

নরসিংদী মডেল থানার অন্তর্গত সকল শ্রেণি পেশার লোকজন, সূধী সমাজ, মুক্তিযোদ্ধা, শিক্ষক,পুরোহিত,ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করেছেন নরসিংদী মডেল থানা পুলিশ। নরসিংদীর নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মতবিনিময় করেন।
বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদী মডেল থানা প্রাঙ্গণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম ভূইয়া’র সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, নরসিংদী সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম সোহাগ, নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন,নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড.মশিউর রহমান মৃধা, নরসিংদী জেলা প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান রিপন প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে নবাগত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে একটি বিশেষ সেল খোলা হবে, যেখানে ফোন করার সাথেই একজন পুলিশ কর্মকর্তা সেবা প্রদানে ২৪ ঘন্টা প্রস্তুত থাকবে। স্কুল কলেজ চলাকালীন সময়ে রাস্তায় কোন আড্ডা দেওয়া যাবেনা। এসময় রাস্তায় কাউকে পেলেই তার স্থান হবে জেল হাজতে।



Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ