শিরোনাম :
পররাষ্ট্র মন্ত্রী ড.খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত নদী ও পরিবেশ রক্ষায় নরসিংদীতে ১০১ সদস্যের ‘নদী বাঁচাও আন্দোলন’ কমিটির আত্মপ্রকাশ পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম
বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

নরসিংদী পৌর মেয়রের সাথে নবগঠিত নরসিংদী জেলা প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাত

প্রতিনিধির নাম / ৮৯৯ বার
আপডেট : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩

114

চেতনা রিপোর্টঃ নরসিংদীর পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু’র সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে নবগঠিত নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি। সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদী পৌরসভা কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়। এসময় নরসিংদী পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু’র হাতে জেলা প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির তালিকা তুলে দেয়া হয়।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন, নবগঠিত জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভাপতি ও ইনডিপেনডেন্ট টেলিভিশন এবং দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আসাদুজ্জামান রিপন, সাধারণ সম্পাদক ও যমুনা টিভির স্টাফ রিপোর্টার আইয়ুব খান সরকার, নির্বাহী সদস্য সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার আশিকুর রহমান পিয়াল ও দৈনিক করতোয়া পত্রিকার জেলা প্রতিনিধি বিশ্বনাথ পাল। এছাড়াও কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি মনিরুজ্জামান মনির, যুগ্ম সাধারণ সম্পাদক ও দ্য ডেইলি স্টারের জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম জয়, কোষাধ্যক্ষ ও খাস খবর পত্রিকার সম্পাদক মো: কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি খন্দকার শাহিন, দপ্তর সম্পাদক ও এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিব, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক এবং মাইটিভির তৌহিদুর রহমান মিঠুন, প্রচার প্রকাশনা ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং আরটিভি ও দৈনিক আলোকিত বাংলাদেশ এর জেলা প্রতিনিধি নূরে আলম রনিসহ সদস্যগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদী সদর উপজেলা মোড়ে গাজী ভবনের দ্বিতীয় তলায় এক অনাড়ম্বর পরিবেশের মধ্য দিয়ে এক সাধারণ সভার মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন, জেলার প্রবীণ সাংবাদিক এম এ সালাম রানা। উপস্থিত সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে ইনডিপেনডেন্ট টেলিভিশন ও দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আসাদুজ্জামান রিপনকে সভাপতি ও যমুনা টিভির স্টাফ রিপোর্টার আইয়ুব খান সরকারকে সাধারণ সম্পাদক করে তের সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হয়। নির্বাহী সদস্য সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার প্রকাশক ও সম্পাদক ও চেতনা টিভি’র সিইও এবিএম আজরাফ টিপু এ কমিটি ঘোষণা করেন।

 

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ