শিরোনাম :
সাবেক প্রতিমন্ত্রী হিরু গ্রেফতার শিক্ষানুরাগী না ব্যবসায়ী কাদির মোল্লা? তাহেরীকে ঘিরে উত্তেজনা, অপপ্রচারের প্রতিবাদে নরসিংদীতে সংবাদ সম্মেলন পেখম লাগিয়ে ময়ূর সাজতে চায় আবদুল কাদির মোল্লা সিটি কলেজ অনুমোদনহীন ২শ সরকারি স্কুলের ব্যবস্থাপনা কমিটি, ব্যাহত শিক্ষা কার্যক্রম কর্তৃপক্ষ উদাসীন নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নদী ও পরিবেশ রক্ষায় নরসিংদীতে ১০১ সদস্যের ‘নদী বাঁচাও আন্দোলন’ কমিটির আত্মপ্রকাশ পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

এনএসপি’র পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক কে ফুলেল শুভেচ্ছা

প্রতিনিধির নাম / ৮০২ বার
আপডেট : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

158

চেতনা রিপোর্টঃ  নরসিংদী সংবাদপত্র পরিষদ (এনএসপি)’র পক্ষ থেকে নরসিংদীর নবাগত জেলা প্রশাসক ড. বদিউল আলমকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। ২০ সেপ্টেম্বর বুধবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে এই ফুলেল শুভেচ্ছা দেয়া হয়। শুভেচ্ছা প্রদানকালে নবাগত জেলা প্রশাসকের সাথে সংবাদপত্র প্রকাশে বিভিন্ন সুবিধা ও অসুবিধা নিয়ে আলোচনা করেন এনএসপি’র সদস্যবৃন্দ। এ বিষয়ে জেলা প্রশাসক সর্বাত্মক সহযোগীতার আশ্বাস প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, এনএসপি’র সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক এম এ আউয়াল, এনএসপি’র প্রতিষ্ঠাতা আহ্বায়ক এবিএম আজরাফ টিপু, লিয়াকত হোসেন, হোসেন আলী, আহাদুল হক সমীর, জাকির হোসেন, কবির হোসেনসহ অন্যান্য সদস্যরা। এছাড়া শুভেচ্ছা বিনিময়কালে নরসিংদী জেলাবাসীর কল্যাণে সকলের সহযোগীতায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে জেলা প্রশাসন সচেষ্ট থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন নবাগত জেলা প্রশাসক ড. বদিউল আলম।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ