শিরোনাম :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

নরসিংদীতে জেলা জামায়াতের কোষাধ্যক্ষসহ আটক ২

স্টাফ রিপোর্টার / ৭১৮ বার
আপডেট : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩

175

নরসিংদী জেলা জামায়াতের কোষাধ্যক্ষ ও গাবতলী জামেয়া কাশেমিয়া কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক সাইদুজ্জামান এবং ইসলামী ব্যাংক গাবতলী শাখার ইউনিট অফিসার, জেলা জামায়াতের রুকন শফিকুল ইসলামকে আটক করেছে নরসিংদী মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ভোরে নরসিংদী শহরের গাবতলী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাশেম ভূইয়া আটকের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গ্রেফতারকৃত দু’জনেই গত ২৯ জুলাই নরসিংদীতে সংঘটিত একটি নাশকতার ঘটনায় নরসিংদী মডেল থানায় রুজুকৃত মামলায় তদন্তে প্রকাশিত আসামী। আসামিদের সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ