শিরোনাম :
পররাষ্ট্র মন্ত্রী ড.খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত নদী ও পরিবেশ রক্ষায় নরসিংদীতে ১০১ সদস্যের ‘নদী বাঁচাও আন্দোলন’ কমিটির আত্মপ্রকাশ পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৭

স্টাফ রিপোর্টার / ৭৭৫ বার
আপডেট : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩

111

নরসিংদীর চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ উভয়পক্ষের ৭ জন আহত হয়েছেন।  সোমবার (১৮ সেপ্টম্বর) ভোরে  মাধবদী থানার চরদিঘলদীতে ইকবাল গ্রুপ ও চরদিঘলদী ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন শাহিন গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটে।
আহতরা হলেন- চরদীঘলদী ইউনিয়নের নয়াকান্দি এলাকার সুরুজ মিয়ার ছেলে নাজিম উদ্দিন (৫২), নবাবপুরের মালেক মিয়ার ছেলে মো: সবুজ (৩৫), মান্নান মিয়ার ছেলে কবির মিয়া (৪৪), আব্দুল হকের ছেলে শাকিল (২৫), কালু মিয়ার ছেলে এমদাদুল মিয়া (২৮), চরদিঘলদী গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে আবদুল মিয়া (৪৩) ও মৃত তাইজুদ্দিন মিয়ার ছেলে মনোয়ার (৪৫)।
আহতদের মধ্যে ৫ জনকে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেয়ার পর ৪ জনকে ছেড়ে দেয়া হয়েছে। একজনকে সদর হাসপাতালে ভর্তি ও দুইজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে চরদীঘলদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন শাহিন ও ইকবাল হোসেন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই জেরে ভোরে দুই পক্ষের সমর্থকরা টেঁটাসহ দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের ৭ জন আহত হয়। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। খবর পেয়ে মাধবদী পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ