শিরোনাম :
সরকারী প্রত্যেকটি দপ্তরে হয়রানী মুক্ত সেবা নিশ্চিত করতে হবে : নরসিংদী জেলা প্রশাসক শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি মেঘনা গ্রুপের রাক্ষসী থাবা ২ : লীজ প্রাপ্ত না হয়েই মাটি ভরাট আমার বন্ধু মহাজাদু জানে….. নরসিংদীতে অনুমোদনহীন মোটরসাইকেল সংযোজন কারখানা : সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা কৃষক ও গ্রামীণ অর্থনীতি বদলে দিতে পলাশে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত মেঘনা গ্রুপের রাক্ষুসী থাবা ১ : অবৈধভাবে খাল ভরাট প্রশাসন নিরব আদ-দ্বীন হাসপাতালের মগবাজার ছাড়া অন্য শাখা চলতে বাধা নেই : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে ক্লু লেস হত্যা মামলার আসামি গ্রেফতার এমনই বাজেট চাই ———————–
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

মনোহরদীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ১১৬৬ বার
আপডেট : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

413

চেতনা রিপোর্টঃ নরসিংদীর মনোহরদীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ ফাইনাল খেলা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে মনোহরদী সরকারি কলেজ মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এই টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী এড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. ফজলুল হক, পৌর মেয়র আমিনুর রশিদ সুজন, মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন, নরসিংদী জেলা পরিষদের সংরক্ষিত সদস্য ইসরাত জাহান তামান্না , মনোহরদী সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম ফারুক, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল আলম, মনোহরদী উপজেলা শিক্ষা অফিসার মোঃ সোহরাব হোসেন ভূঞা।

বাঘিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম নোয়াকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশগ্র্রহন করে। খেলায় বিজয়ী হয় বাঘিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়। অপরদিকে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্র্রহন করে হাতিরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম বাঘিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলা শেষে শিল্পমন্ত্রী এড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ