শিরোনাম :
নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক ধন্যবাদ তারেক রহমান : বিএনপিতে মুল্যায়িত হচ্ছেন ত্যাগীরা দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত ড্রীম হলিডে পার্ক
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

শিবপুরে গরু ব্যবসায়ীর মাথা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার / ৬৮০ বার
আপডেট : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

94

নরসিংদীর শিবপুর উপজেলার আইয়ূবপুর ইউনিয়ন থেকে সাইফুল ইসলাম (৪৫) নামে এক গরু ব্যবসায়ীর মাথা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছেন শিবপুর মডেল থানা পুলিশ।
রোববার (১০ সেপ্টেম্বর) সকালে আইয়ুবপুর ইউনিয়নের পঞ্চগ্রাম ঈদগাহ মাঠ থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সাইফুল ইসলাম একই ইউনিয়নের সানখোলা গ্রামের হেলিম মিয়ার ছেলে। সে একজন পেশাদার গরু ব্যবসায়ী।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, সকালে স্থানীয় কৃষকরা ঈদগা মাঠে গরু ব্যবয়াসী সাইফুল ইসলামের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। তিনি আরও জানান, সাইফুল ইসলাম গরু ব্যবসায়ী। গরু ব্যবসার টাকা লেনদেনকে কেন্দ্র করে এ হত্যাকান্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
ঘটনাস্থলে গোয়েন্দা ও জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা ছুটে আসেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ