রায়পুরায় যৌতুক না দেওয়ায়, স্ত্রীকে বাড়ি থেকে বাহির করে দেন পাষণ্ড স্বামী।
নরসিংদী রায়পুরার মজিদপুর এলাকার মো: ফরিদ মিয়ার কন্যা নয়ন তারার সাথে একই উপজেলার কদর মিয়ার পুত্র, রোবেল মিয়া ওরফে জাকির হোসেনের সাথে, ২০১০ সালের ১১ এপ্রিল পারিবারিক ভাবে ইসলামী শরাশরীয়তের বিধান মোতাবেক একখন্ড রেজি:কৃত কাবিননামা মূলে ২,৫০,০০০/-(দুই লক্ষ পঁঞ্চাশ হাজার) টাকা দেনমোহর ধার্য করিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সংসার করাকালীন তাদের সংসারে একটি কন্যা সন্তানের জন্ম হয় (জান্নাত আক্তার) তাহার বর্তমান বয়স ১৩ বছর, সংসার চলাকালীন, নয়ন তারার স্বামী, রোবেল মিয়া ওরফে জাকির হোসেন, বিদেশ যাওয়ার জন্য তার শ্বশুরবাড়ি থেকে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা হাওলাত আনেন কিন্তু বিদেশে গিয়ে কিছুদিন পরই দেশে চলে আসেন। পূর্বের হাওলাদকৃত টাকা পরিশোধ না করিয়া,তাহার...
71
নরসিংদী রায়পুরার মজিদপুর এলাকার মো: ফরিদ মিয়ার কন্যা নয়ন তারার সাথে একই উপজেলার কদর মিয়ার পুত্র, রোবেল মিয়া ওরফে জাকির হোসেনের সাথে, ২০১০ সালের ১১ এপ্রিল পারিবারিক ভাবে ইসলামী শরাশরীয়তের বিধান মোতাবেক একখন্ড রেজি:কৃত কাবিননামা মূলে ২,৫০,০০০/-(দুই লক্ষ পঁঞ্চাশ হাজার) টাকা দেনমোহর ধার্য করিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সংসার করাকালীন তাদের সংসারে একটি কন্যা সন্তানের জন্ম হয় (জান্নাত আক্তার) তাহার বর্তমান বয়স ১৩ বছর, সংসার চলাকালীন, নয়ন তারার স্বামী, রোবেল মিয়া ওরফে জাকির হোসেন, বিদেশ যাওয়ার জন্য তার শ্বশুরবাড়ি থেকে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা হাওলাত আনেন
কিন্তু বিদেশে গিয়ে কিছুদিন পরই দেশে চলে আসেন। পূর্বের হাওলাদকৃত টাকা পরিশোধ না করিয়া,তাহার (রোবেল মিয়া) বাবা ও মায়ের, কু-পরামর্শে ও কু-প্ররোচনায় লোভের বর্ষবর্তি হয়ে বিদেশে যাওয়ার জন্য তাহার শ্বশুরবাড়ি থেকে ৫ লক্ষ টাকা যৌতুক দাবি করেন,রোবেলের স্ত্রী নয়ন তারা তাহার পিতা মাতার কাছ থেকে টাকা এনে দিতে অস্বীকার করলে,রোবেল তাহার স্ত্রীর উপর শারীরিক ও মানসিক নির্যাতন করেন এবং একপর্যায়ে বিয়ের সময় নয়ন তারার পিতা-মাতার দেওয়া শেষ স্মৃতি,সাড়ে চার ভরি স্বর্ণের অলংকার রেখে দিয়ে এক কাপড়ে নয়ন তারা ও তার নাবালিকা কন্যা সন্তানকে বাড়ি থেকে বের করে দেন,
এবং যৌতুকের ৫ লক্ষ টাকা না দিলে রুবেল, তার স্ত্রী ও কন্যাকে বাড়িতে নেবে না বলে জানিয়ে দেন। নয়ন তারার বাবা ফরিদ মিয়া অনেক অনুরোধ করা সত্ত্বেও লোভী, রুবেল ও তার পিতা-মাতা, নয়ন তারা ও তার নাবালিকা কন্যাকে বাড়িতে জায়গা দেয় নাই। নিরুপায় হয়ে নয়ন তারা বাদী হয়ে, রায়পুরা (সি.আর.) আমলী আদালত, নরসিংদীতে, ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় মামলা দায়ের করেন।