শিরোনাম :
নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক ধন্যবাদ তারেক রহমান : বিএনপিতে মুল্যায়িত হচ্ছেন ত্যাগীরা দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত ড্রীম হলিডে পার্ক নরসিংদী আইনজীবী সহকারীদের সাথে ভিপি খবিরুলের ইফতার নারীদের মানববন্ধন চলাকালে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাঁধা জিসাসের যুগ্ম সম্পাদক হলেন মমিনুর রশীদ শাইন সাবেক এনবিআর চেয়ারম্যান মোশাররফ ভুইয়ার মাতৃবিয়োগ নরসিংদীর পলাশে বিএনপি নেতার মদদে মাদক ব্যবসা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

মাদক ব্যবসায়ী ভাই—বোন বিলকিছ বাদলের খুটির জোর কোথায় ?

স্টাফ রিপোর্টার : / ৬৯০ বার
আপডেট : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩

71

শিবপুর উপজেলার দক্ষিণ কারারচর গ্রামে দীর্ঘদিন যাবত প্রকাশ্যে মাদক ব্যবসা করে আসছেন আপন ভাই—বোন বিলকিছ ও বাদল। দক্ষিণ কারারচর গ্রামের মৃত সুলতান উদ্দিনের ছেলে বাদল ও মেয়ে বিলকিছ এলাকায় প্রকাশ্যে জমজমাট মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন। স্থানীয় প্রশাসনের নিরব ভুমিকার কারনে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। মাদক ব্যবসায়ী বিলকিছ বাদলের খুটির জোর কোথায় জানতে চায় এলাকাবাসী। এলাকাবাসীর অনুরোধে মাদক ব্যবসায়ী বিলকিছ বাদলের মাদক ব্যবসার অন্তরালের সকল ক্ষমতার উৎস খুঁজে বের করতে কাজ শুরু করেছে আজকের চেতনার অনুসন্ধানী দল। এলাকাবাসীরা জানান, প্রকাশ্যে মাদক পেয়ে দক্ষিণ কারাচরসহ আশপাশের এলাকার যুবকরা মাদক নেশায় আসক্ত হয়ে পড়ছে। স্কুল কলেজ পড়–য়া শিক্ষার্থীরা বিপথগামী হচ্ছে। এতে চিন্তিত হয়ে পড়ছেন অভিভাবকরা। এলাকার কেউ কিছু বললে উল্টো মাদক দিয়ে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে থাকে তারা। মাঝে মধ্যে ডিবি পুলিশ টহল দিলেও রহস্যজনক কারণে তারা ধরাছোয়ার বাইরে রয়েছে। অভিযোগ উঠেছে পুলিশকে ম্যানেজ করেই তারা মাদক ব্যবসা করছে। তারাও বলে বেড়ায় উপরে হাত করেই ব্যবসা করছে। তারা ইয়াবা, গাজা, ফেনসিডিলসহ সব ধরনের মাদক বিক্রি করে থাকে বলে জানা গেছে। এলাকাবাসী আরো জানান, এই দুই মাদক বিক্রেতার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে অচিরেই এলাকার পরিবেশ নষ্ট হয়ে যাবে। ফলে এলাকাবাসী মাদক ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা পেতে দ্রুত প্রশাসনের সু দৃষ্টি কামনা করেছেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ