শিরোনাম :
নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক ধন্যবাদ তারেক রহমান : বিএনপিতে মুল্যায়িত হচ্ছেন ত্যাগীরা দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত ড্রীম হলিডে পার্ক নরসিংদী আইনজীবী সহকারীদের সাথে ভিপি খবিরুলের ইফতার নারীদের মানববন্ধন চলাকালে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাঁধা জিসাসের যুগ্ম সম্পাদক হলেন মমিনুর রশীদ শাইন সাবেক এনবিআর চেয়ারম্যান মোশাররফ ভুইয়ার মাতৃবিয়োগ নরসিংদীর পলাশে বিএনপি নেতার মদদে মাদক ব্যবসা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

নরসিংদীর বেলাবতে সন্ধান মিলেছে ৮ বছরের এক বীর মুক্তিযোদ্ধার

মোঃ শফিকুল ইসলাম সুমন / ৭৭৩ বার
আপডেট : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩

80

মুক্তিযোদ্ধারা নিঃসন্দ্রেহে জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের ত্যাগ ও অবদানে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কিš‘ স্বাধীনতার ৫০ বছর অতিবাহিত হলেও আজও বাংলাদেশে বিভিন্ন সময় পাওয়া যায় ভুয়া মুক্তিযোদ্ধা। জাতি হিসেবে সেটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার ও কলঙ্কের। এমনই এক বিতর্কিত মুক্তিযোদ্ধার সন্ধান মিলেছে বেলাব উপজেলার ধুকুন্দ্রী (উত্তর পাড়া) গ্রামে। বিতর্কিত ওই মুক্তিযোদ্ধার নাম শেখ মো: আতাউর রহমান, তিনি ধুকুন্দ্রি গ্রামের মৃত শেখ মো: আসমত আলীর ছেলে। ১৯৭৯ সালে শিবপুর উপজেলাধীন জয়নগর আলহাজ্ব আফসার উদ্দিন উ”চ বিদ্যালয় থেকে তৃতীয় বিভাগে এসএসসি পরীক্ষায় পাশ করেন তিনি। তার পরীক্ষার কেন্দ্র্র- শিবপুর, রোল নং-৪৬৬২৮, রেজি নং-১৭৩১২/৭৬, বিভাগ: বিজ্ঞান, তার জন্ম তারিখ ০৩ /০১/ ১৯৬৩। অর্থাৎ ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় তার বয়স ছিল আট বছর। কিš‘ এই তথ্য গোপন করে ভোটার আইডি কার্ডে বয়স বৃদ্ধি করে তিনি মুক্তিযোদ্ধা হয়ে গেছেন। ২০০৯ সাল থেকে (বেসামরিক গেজেট ৩৪৮২) তিনি নিয়মিত ভাতা পা”েছন। মুক্তিযোদ্ধার পরিচয় দিয়ে এক ছেলেকে সরকারি চাকুরি দিয়েছেন তিনি। সরেজমিন তার বাড়িতে গিয়ে কথা বললে তিনি স্বীকার করে বলেন বয়স কমিয়ে তিনি পরীক্ষা দিয়েছিলেন। যিনি বয়স কমিয়ে পরীক্ষা দিতে পারেন, তিনি বয়স বাড়িয়ে মুক্তিযোদ্ধা কেন হতে পারবেন না! এলাকাবাসী বিষয়টি জানতে পেরে তার বিরুদ্ধে লিফলেট বিতরণ করেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন কিš‘ কিছুতেই কিছু হ”েছ না । কারণ তার ছেলে অলি মাহমুদ ওরফে ভাস্কর অলি বর্তমানে নরসিংদী জেলা আওয়ামীলীগের সক্রিয় সদস্য ও জেলা যুবলীগের গ্রš’ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক যদিও তার বাবা বর্তমান আমলাব ইউনিয়ন বিএনপি’র সদস্য। মুক্তিযোদ্ধা ভাতা এবং সনদ ঠিক রাখার জন্য সরকার আসলেই খোলস পাল্টায় এই বিতর্কিত মুক্তিযোদ্ধা। তার বাড়ির সামনে দিয়ে ধুকুন্দ্রি থেকে আমলাব বাজারের রাস্তার সরকারের উন্নয়নমূলক কাজে বাধা দিয়ে চাঁদা দাবি করায়
তার ছোট ছেলে ভাস্কর অলির বিরুদ্ধে সম্প্রীতি হয়েছে চাঁদাবাজির মামলা।বেলাব থানা সিআর মামলা নং ৩২৬/২০২৩ এর ২ নাম্বার আসামি ভাস্কর অলি। নরসিংদী বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার কার্যক্রম চলমান। নরসিংদী জেলা ডিবি মামলাটি তদন্ত করছেন। রাজনীতির মাঠে এই ধরনের সুবিধাবাদী ও চাটুকারদের দৌরাত্বে বিতর্কিত হ”েছ সরকার। বিতর্কিত মুক্তিযোদ্ধা শেখ আতাউর রহমানের বিষয়ে মোবাইল ফোনে কথা হয় বেলাব উপজেলা নির্বাহী অফিসার আয়েশা জান্নাত তাহেরার সাথে। তিনি বলেন, ডকুমেন্টগুলি আমি দেখব,যদি সত্যতা পাওয়া যায় অবশ্যই প্রয়োজনীয় ব্যব¯’া নেওয়া হবে । এসব বিষয়ে সঠিক তদন্ত করে যথাযথ পদক্ষেপ নিবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা ধুকুন্দ্রি গ্রামের সাধারণ মানুষের।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ