শিরোনাম :
সাবেক প্রতিমন্ত্রী হিরু গ্রেফতার শিক্ষানুরাগী না ব্যবসায়ী কাদির মোল্লা? তাহেরীকে ঘিরে উত্তেজনা, অপপ্রচারের প্রতিবাদে নরসিংদীতে সংবাদ সম্মেলন পেখম লাগিয়ে ময়ূর সাজতে চায় আবদুল কাদির মোল্লা সিটি কলেজ অনুমোদনহীন ২শ সরকারি স্কুলের ব্যবস্থাপনা কমিটি, ব্যাহত শিক্ষা কার্যক্রম কর্তৃপক্ষ উদাসীন নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নদী ও পরিবেশ রক্ষায় নরসিংদীতে ১০১ সদস্যের ‘নদী বাঁচাও আন্দোলন’ কমিটির আত্মপ্রকাশ পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

নরসিংদীতে ছিনতাইকৃত স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ৬ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার

মাইনউদ্দিন সরকার / ৭১১ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩

155
  • নরসিংদীতে ছিনতাইকৃত ৫ ভরি ১১ আনা স্বর্ণালংকার ও নগদ নব্বই হাজার পাঁচশত টাকাসহ ছয় পেশাদার ছিনতাইকারী কে গ্রেফতার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকালে নরসিংদী মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল কে এম শহিদুল ইসলাম সোহাগ।

    গ্রেফতারকৃতরা হলো, নরসিংদী সদর উপজেলার দত্তপাড়া এলাকার মৃত আ: গাফফারের ছেলে সজিব ওরফে টিভি সজিব (৩২), একই এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে রাব্বি সরকার (৩০),মৃত একরামুলের ছেলে কনক (৪০),বিল্লালের হোসেনের ছেলে আসাদুজ্জামান আবু ওরফে সুমন (৩৬), আলতাব হোসেনের ছেলে ইব্রাহিম ওরফে ইদু(২৪), চম্পকনগর এলাকার আ: রহিমের ছেলে নুরুল ইসলাম (২৯)।
    সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানান, বুধবার বিকালে আলোকবালী ইউনিয়নের খোদাদিলা গ্রামের হাজী আবেদ আলীর ছেলে আব্দুর রহমান সরকার (৫৫) নরসিংদী বাজার সংলগ্ন কালী মন্দির এলাকায় পৌছালে উল্লেখিত সাতজন ছিনতাইকারী ধারালো চাকুর ভয় দেখিয়ে ত্রাশ সৃষ্টি করে আঘাত করিয়া জোরপূর্বক তার সাথে থাকা নগদ পাঁচ লক্ষ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার ছিনতাই করে নিয়ে যায়। এ খবর জানাজানি হলে, নরসিংদী পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম স্যার এর দিকনির্দেশনায় মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কাশেম ভূঁইয়া নেতৃত্বে পুলিশ পরিদর্শক তদন্ত হারুন অর রশিদ, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আ: গাফফার ও এএসআই দীপক কুমার সরকারসহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে রাতভর অভিযান পরিচালনা করে ছিনতাইয়ের সাথে জড়িত থাকার অভিযোগে তাদেরকে গ্রেফতার করে।
    তারা নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনতাইয়ের কথা স্বীকার করে। তাদের কাছ থেকে ছিনতাইকৃত নব্বই হাজার পাঁচশত টাকা ও পাঁচ ভরি ১১ আনা ৫.৩০ রতি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের সহযোগী অন্য আসামি দত্তপাড়া এলাকার হানিফ মিয়ার ছেলে আদর (২৬) পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে জেলা পুলিশের অভিযান চলছে।
    এ সময়, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কাশেম ভূইয়া,পুলিশ পরিদর্শক তদন্ত হারুন অর রশিদ, এসআই আ: গাফফারসহ থানার সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ