শিরোনাম :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

নরসিংদী সদর উপজেলায় দালাল মুক্ত ভূমি সেবা প্রদানে গণ বিজ্ঞপ্তি

মাইনউদ্দিন সরকার / ৭৪২ বার
আপডেট : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

193

ভূমি সেবা গ্রহীতাদের দালাল ও হয়রানীমুক্তভাবে সেবা প্রদানের জন্য গণ বিজ্ঞপ্তি জারী করেছেন, নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান কাউসার। নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান কাউসার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সদর উপজেলার অধীনস্থ সকল ভূমি অফিসে সকল প্রকার মধ্যস্বত্ত ভোগীদের প্রবেশ নিষিদ্ধ করা হলো। সেবা গ্রহীতার সাথে কোন প্রকার প্রতারণা ও অর্থের বিনিময়ে কোন দাপ্তরিক কাজ করে দেওয়ার কথা বলে হয়রানি করলে, অভিযুক্তকে ১৮৬০ সালের ১৮৮ ধারা অনুযায়ী দণ্ড প্রদান করা হবে।
নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান কাউসার এর এমন মহতি উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন ভূমি সেবা গ্রহীতাগণ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ