শিরোনাম :
সাবেক প্রতিমন্ত্রী হিরু গ্রেফতার শিক্ষানুরাগী না ব্যবসায়ী কাদির মোল্লা? তাহেরীকে ঘিরে উত্তেজনা, অপপ্রচারের প্রতিবাদে নরসিংদীতে সংবাদ সম্মেলন পেখম লাগিয়ে ময়ূর সাজতে চায় আবদুল কাদির মোল্লা সিটি কলেজ অনুমোদনহীন ২শ সরকারি স্কুলের ব্যবস্থাপনা কমিটি, ব্যাহত শিক্ষা কার্যক্রম কর্তৃপক্ষ উদাসীন নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নদী ও পরিবেশ রক্ষায় নরসিংদীতে ১০১ সদস্যের ‘নদী বাঁচাও আন্দোলন’ কমিটির আত্মপ্রকাশ পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

বাংলাদেশ ভারতের প্রতিবেশি, আমাদের গণতন্ত্র রক্ষার দায়িত্ব তাদেরও আছে : শিল্পমন্ত্রী

স্টাফ রিপোর্টার : / ৭১৩ বার
আপডেট : সোমবার, ২১ আগস্ট, ২০২৩

181

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, নির্বাচনকে ঘিরে কোনো বাইরের অপশক্তি তৎপর হলে, ভারত বসে বসে আঙুল চুষবে না। বাংলাদেশ ভারতের প্রতিবেশি, আমাদের গণতন্ত্র রক্ষার দায়িত্ব তাদেরও আছে। রোববার বিকেলে নরসিংদী জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু পরিবারের নিহত সদস্যদের স্মরণসভায় এসব কথা বলেন মন্ত্রী। এসময় মন্ত্রী আরও বলেন, আমাদের প্রধান লক্ষ্য আগামী নির্বাচন। মানুষের প্রতি বিএনপির আস্থা নেই। রাতের আঁধারে বারবার ক্ষমতায় এসেছে স্বাধীনতার বিপক্ষের এই শক্তি। সংবিধান মেনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। এসময়, অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নরসিংদী ১ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম হিরু, নরসিংদী ৫ সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু, নরসিংদী ৩ আসনের সাংসদ জহিরুল হক ভূইয়া মোহন,সাবেক সাংসদ সিরাজুল ইসলাম মোল্লা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগ সভাপতি জিএম তালেব হোসেন। এছাড়া, আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ