শিরোনাম :
নরসিংদীতে হাসপাতালে র‍্যাবের অভিযান ১২ দালাল আটক সরকারী প্রত্যেকটি দপ্তরে হয়রানী মুক্ত সেবা নিশ্চিত করতে হবে : নরসিংদী জেলা প্রশাসক শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি মেঘনা গ্রুপের রাক্ষসী থাবা ২ : লীজ প্রাপ্ত না হয়েই মাটি ভরাট আমার বন্ধু মহাজাদু জানে….. নরসিংদীতে অনুমোদনহীন মোটরসাইকেল সংযোজন কারখানা : সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা কৃষক ও গ্রামীণ অর্থনীতি বদলে দিতে পলাশে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত মেঘনা গ্রুপের রাক্ষুসী থাবা ১ : অবৈধভাবে খাল ভরাট প্রশাসন নিরব আদ-দ্বীন হাসপাতালের মগবাজার ছাড়া অন্য শাখা চলতে বাধা নেই : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে ক্লু লেস হত্যা মামলার আসামি গ্রেফতার
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

নরসিংদীতে জাতীয় শ্রমিকলীগের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

মাইনউদ্দিন সরকার / ৭৩৬ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩

141

২০০৫ সালের ১৭ আগষ্ট বিএনপি – জামায়াত শিবির জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠীর দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে সমাবেশ করেছে জাতীয় শ্রমিকলীগ নরসিংদী জেলা শাখা। বৃহস্পতিবার (১৭ আগষ্ট) বিকেলে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমির হলরুমে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।  প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী সদর আসনের সাংসদ ও সাবেক পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লে: কর্ণেল (অব:) মোহাম্মদ নজরুল ইসলাম হীরু (বীর প্রতিক)।

জাতীয় শ্রমিকলীগ নরসিংদী জেলা শাখার আহ্বায়ক রিপন সরকারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূইয়া, নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন ভূইয়া, নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিরুল ইসলাম ভূইয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়ালিউর রহমান আজিম, জেলা তাঁতীলীগের আহ্বায়ক কায়কোবাদ হোসেন কানু, নরসিংদী জেলা যুবলীগ নেতা মিয়া মো: মঞ্জুর, জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন,সাধারণ সম্পাদক শাহজালাল আহমেদ শাওন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নজরুল ইসলাম হীরু বলেন, বিএনপি জামায়াত ২০০৫ সালে সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলা চালিয়ে ভয়ের রাজত্ব কায়েম করতে চেয়েছিলো। কিন্তু জননেত্রী শেখ হাসিনা বলিষ্ট নেতৃত্বের মাধ্যমে সকল হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছেন। তিনি দেশের মানুষকে শান্তিতে রাখতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। বিএনপি জামায়াত এখনো ষড়যন্ত্র করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে মরিয়া হয়ে উঠেছে। কিন্তু আমরা বঙ্গবন্ধুর আর্দশের সৈনিকরা যতদিন পর্যন্ত বেঁচে আছি,তাদের সেই স্বপ্ন সফল হতে দিবোনা।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ