শিরোনাম :
সাবেক প্রতিমন্ত্রী হিরু গ্রেফতার শিক্ষানুরাগী না ব্যবসায়ী কাদির মোল্লা? তাহেরীকে ঘিরে উত্তেজনা, অপপ্রচারের প্রতিবাদে নরসিংদীতে সংবাদ সম্মেলন পেখম লাগিয়ে ময়ূর সাজতে চায় আবদুল কাদির মোল্লা সিটি কলেজ অনুমোদনহীন ২শ সরকারি স্কুলের ব্যবস্থাপনা কমিটি, ব্যাহত শিক্ষা কার্যক্রম কর্তৃপক্ষ উদাসীন নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নদী ও পরিবেশ রক্ষায় নরসিংদীতে ১০১ সদস্যের ‘নদী বাঁচাও আন্দোলন’ কমিটির আত্মপ্রকাশ পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

নরসিংদীতে সাংবাদিকদের নিয়ে “নলেজ শেয়ারিং অন ফ্যাক্ট-চেকিং” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।

মাইনউদ্দিন সরকার / ৭৯৮ বার
আপডেট : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

147

নরসিংদীতে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন ও ইন্টারনিউজের সহায়তায় সাংবাদিকদের নিয়ে “নলেজ শেয়ারিং অন ফ্যাক্ট-চেকিং” শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সিসিডি বাংলাদেশের আয়োজনে আজ রবিবার ( ১৩ জুলাই)  সকালে শহরের আরবিট রেস্ট্যুরেন্টে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা পরিচালনা ও ফ্যাক্ট-চেকিং বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন মাছরাঙা টেলিভিশনের নরসিংদী জেলা প্রতিনিধি মোহাম্মদ বদরুল আমীন চৌধুরী।

দিনব্যপী এই প্রশিক্ষণ কর্মশালায় জেলায় বিভিন্ন মিডিয়ায় কর্মরত দশজন সাংবাদিক অংশ নেন।
অংশগ্রহণকারী সাংবাদিকরা হলেন, বাংলা টেলিভিশনের নরসিংদী প্রতিনিধি শরিফ ইকবাল রাসেল,গ্লোবাল টেলিভিশনের নরসিংদী প্রতিনিধি শফিকুল ইসলাম মতি,বিজয় টেলিভিশনের নরসিংদী প্রতিনিধি আফরোজা সুলতানা মিনা, মোহনা টেলিভিশনের রায়পুরা উপজেলা প্রতিনিধি বিনা আক্তার,দৈনিক স্বাধীন সংবাদের নরসিংদী প্রতিনিধি শফিকুল ইসলাম রিপন, সাপ্তাহিক আজকের চেতনার বার্তা সম্পাদক মাইন উদ্দিন সরকার, দৈনিক রূপালী বার্তার যুগ্ম সম্পাদক শাহাদাৎ হোসেন রাজু, দৈনিক সংবাদ প্রতিদিনের নরসিংদী প্রতিনিধি আশিকুর রহমান, দ্যা ডেইলী পোষ্ট পত্রিকার রায়পুরা উপজেলা প্রতিনিধি তাছলিমা আক্তার ও দৈনিক সরেজমিন বার্তার নরসিংদী প্রতিনিধি ইদুল ফিতর। কর্মশালায় কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার করে অসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অনলাইনে গুজব ছড়ানোর ঝুঁকি বাড়ছে বলে মনে করছেন সাংবাদিকেরা। তাই নানা রকম ভুল,মিথ্যাতথ্য,অপতথ্য ও প্রপাগান্ডা ছড়িয়ে পড়ার আশঙ্কা নিয়ে সাংবাদিকদের সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়। সেই সাথে এসব বিষয় এড়িয়ে কিভাবে সন্দেহজনক তথ্য ,ছবি ও ভিডিও বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে ফ্যাক্ট চেকিং করে বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ ও পরিবেশন করতে হবে সে বিষয়ে বিশদ আলোচনা ও প্রশিক্ষণ দেয়া হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ