বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

রায়পুরা জাতীয় পার্টির নেতার মৃত্যুতে শোক দিবস পালিত

শফিকুল ইসলাম / ৭৮৬ বার
আপডেট : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩

169

নরসিংদীর রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের জাতীয় পার্টির প্রচার সম্পাদক মোঃজয়নাল আবেদীন খাঁন পল্লীবন্ধুর সৈনিক গত পহেলা আগষ্ট মৃত্যুবরণ করেন।
আজ শুক্রবার (১১ আগষ্ট) তার মৃত্যুতে তুলাতুলী পশ্চিমপাড়া মসজিদ মাঠ প্রাঙ্গণে সকাল ১০ ঘটিকায় রায়পুরা উপজেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একক ঘোষিত সম্ভাব্য প্রার্থী প্রকৌশলী মোঃশহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ শামসুজ্জামান ভুঁইয়া,যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন টেলু,সাংগঠনিক সম্পাদক মোঃ বাদল মিয়া,সাহিত্য বিষয়ক সম্পাদক নজির আহমেদ, সদস্য মোঃনুর হোসেন, শিমুল,আক্তার হোসেন, আঃবারিক মাষ্টার, মরজাল ইউনিয়ন জাতীয় পার্টি সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল মিয়াসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শোক প্রকাশ করে তাঁর আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ