শিরোনাম :
নরসিংদীতে হাসপাতালে র‍্যাবের অভিযান ১২ দালাল আটক সরকারী প্রত্যেকটি দপ্তরে হয়রানী মুক্ত সেবা নিশ্চিত করতে হবে : নরসিংদী জেলা প্রশাসক শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি মেঘনা গ্রুপের রাক্ষসী থাবা ২ : লীজ প্রাপ্ত না হয়েই মাটি ভরাট আমার বন্ধু মহাজাদু জানে….. নরসিংদীতে অনুমোদনহীন মোটরসাইকেল সংযোজন কারখানা : সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা কৃষক ও গ্রামীণ অর্থনীতি বদলে দিতে পলাশে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত মেঘনা গ্রুপের রাক্ষুসী থাবা ১ : অবৈধভাবে খাল ভরাট প্রশাসন নিরব আদ-দ্বীন হাসপাতালের মগবাজার ছাড়া অন্য শাখা চলতে বাধা নেই : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে ক্লু লেস হত্যা মামলার আসামি গ্রেফতার
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

রায়পুরা উপজেলা জাতীয় পার্টির কমিটি ঘোষণা : সভাপতি প্রকৌশলী মোঃ শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ শামসুজ্জামান ভুঁইয়া

শফিকুল ইসলাম, রায়পুরা প্রতিনিধি : / ৭৭৯ বার
আপডেট : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

138
  • পল্লীবন্ধুর সালাম নিন, লাঙ্গল মার্কায় ভোট দিন ও জাতীয় পার্টিতে যোগ দেন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় পার্টি নরসিংদী জেলার রায়পুরা উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে।
    গত বুধবার (২ আগষ্ট) প্রকৌশলী মোঃশহীদুল ইসলামকে সভাপতি ও মোঃশামসুজ্জামান ভুঁইয়াকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটির অনুমোদন দেন জাতীয় পার্টি নরসিংদী জেলা শাখা সভাপতি মোঃ ওমর ফারুক মিঞা ও সাধারণ সম্পাদক এডঃআবুল হাসনাত মাসুম।
    কমিটিতে বাকি ৬৯ জনকে বিভিন্ন পদবী দিয়ে একটি সুষ্ঠু পরিবেশ এক পরিবারের সদস্য নির্বাহী কমিটির আবদ্ধ রাখেন।
    নবগঠিত কমিটির সভাপতি প্রকৌশলী মোঃশহীদুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি প্রতিনিধিকে জানান,আমরা নতুন কমিটি পেয়ে আনন্দিত। কে সভাপতি কে সাধারণ সম্পাদক পদ বিবেচনা না, আমরা পল্লীবন্ধুর সৈনিক এ আর্দশকে লালন করে আগামী দিনে কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি সবাইকে নিয়ে বাস্তবায়ন করতে চাই।
    একইসাথে তিনি নরসিংদী জাতীয় পার্টি সভাপতি মোঃওমর ফারুক মিঞা ও সাধারণ সম্পাদক এডঃআবুল হাসনাত মাসুমকে ধন্যবাদ জানান।তাছাড়া আরও বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন কেন্দ্রীয় জাতীয় পার্টি চেয়ারম্যান জি.এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে। এছাড়া নতুন কমিটি বিষয়ে যোগাযোগ করা হলে সাধারণ সম্পাদক মোঃ শামসুজ্জামান ভুঁইয়া, প্রতিনিধিকে বলেন, জাতীয় পার্টির রায়পুরা উপজেলা শাখার কমিটিতে ৭১ জন বিশিষ্ট সদস্য নির্বাহী কমিটি নিয়ে আমাদের পরিবার।আমরা সবাই মিলে এক ছাতার নিচে কাজ করব।পল্লীবন্ধুর নিজ হাতে গড়া জাতীয় পার্টির পতাকাতে কলঙ্কের দাগ লাগাতে দিব না।পল্লীবন্ধুর আর্দশকে বুকে ধরে এগিয়ে যেতে চাই।একই সাথে কেন্দ্রীয় জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে আবারও আন্তরিক ধন্যবাদ জানান।
    জাতীয় পার্টির রায়পুরা উপজেলা শাখা নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন দলের তৃনমুল নেতাকর্মীরা।পাশাপাশি নতুন কমিটির সফলতা কামনা করেছেন বর্তমান ও সাবেক নেতাকর্মীরা।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ