শিরোনাম :
পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

নরসিংদীতে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার, আটক-৫

স্টাফ রিপোর্টার / ৭৮৯ বার
আপডেট : সোমবার, ৭ আগস্ট, ২০২৩

128

মাধবদী থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযানে দেড়শ (১৫০) বোতল ফেনসিডিল ও দশ (১০) কেজি গাঁজা সহ ৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন নরসিংদী জেলা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার মনোহরপুর গ্রামের সাদ্দাম হোসেন ওরফে লাদেন (২৪), রংপুর জেলার গংগাচড়া উপজেলার মেছনিকুন্ডা গ্রামের সেকেন্দার আলীর ছেলে হাসানুর রহমান (৩০), হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সন্তোষপুর গ্রামের মৃত একরাম উদ্দীনের মেয়ে পারভিন (৩৫), একই এলাকার মৃত কদর আলীর মেয়ে শাবানা (৩৩) এবং মৃত ইউনুস আলীর মেয়ে সাজেদা (৩৮)।
সোমবার (৭ আগস্ট) অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামসুল আরেফিন তথ্যটি নিশ্চিত করেন। এসময় তিনি জানান, জেলা পুলিশ সুপার মোহম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম) এর দিকনির্দেশনায় রবিবার (৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পুলিশের একটি চৌকসনদল মাধবদী শহরের মনোহরপুরস্থ একটি বাড়ি থেকে দেড়শ (১৫০) বোতল ফেন্সিডিল সহ সাদ্দাম হোসেন ওরফে লাদেন(২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেন। অপরদিকে একই দিনে ডিবির আরেকটি দল রাত আনুমানিক সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী শহরের ভেলানগরস্থ মাইক্রো বাসস্ট্যান্ড থেকে দশ (১০) কেজি গাঁজাসহ ৪ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেন।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পূর্বে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। পৃথক দুটি অভিযানে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাধবদী থানায় এবং নরসিংদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলার দায়ের করা হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ