শিরোনাম :
নরসিংদীতে হাসপাতালে র‍্যাবের অভিযান ১২ দালাল আটক সরকারী প্রত্যেকটি দপ্তরে হয়রানী মুক্ত সেবা নিশ্চিত করতে হবে : নরসিংদী জেলা প্রশাসক শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি মেঘনা গ্রুপের রাক্ষসী থাবা ২ : লীজ প্রাপ্ত না হয়েই মাটি ভরাট আমার বন্ধু মহাজাদু জানে….. নরসিংদীতে অনুমোদনহীন মোটরসাইকেল সংযোজন কারখানা : সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা কৃষক ও গ্রামীণ অর্থনীতি বদলে দিতে পলাশে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত মেঘনা গ্রুপের রাক্ষুসী থাবা ১ : অবৈধভাবে খাল ভরাট প্রশাসন নিরব আদ-দ্বীন হাসপাতালের মগবাজার ছাড়া অন্য শাখা চলতে বাধা নেই : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে ক্লু লেস হত্যা মামলার আসামি গ্রেফতার
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

নরসিংদীতে দৈনিক আজকের পত্রিকার ২য় বর্ষপূর্তি উদযাপন

মাইনউদ্দিন সরকার : / ৮৯৯ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩

162

নরসিংদীতে দৈনিক আজকের পত্রিকার ২য় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে সদর উপজেলা মোড় হতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়।


পরে জেলা প্রেস ক্লাব কার্যালয়ে আলোচনা সভা ও কেক কেটে ২য় বর্ষপূর্তি উদযাপন করা হয়।
আজকের পত্রিকার নরসিংদী প্রতিনিধি আসাদুজ্জামান রিপন এর সভাপতিত্বে ও সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন (বিটিএমএ) এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মামুন, নরসিংদী সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাওয়ার্দী, সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার
প্রকাশক ও সম্পাদক এবিএম আজরাফ টিপু, বাংলাদেশ এমব্রয়ডারি ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার এসোসিয়েশন (বিইএমইএ) এর জয়েন্ট ফাইন্যান্স ডিরেক্টর শরীফ উদ্দিন খান মোমেন।

এছাড়াও সময় টিভির নরসিংদীস্থ স্টাফ রিপোর্টার আশিকুর রহমান পিয়াল, যমুনা টিভির প্রতিনিধি আইয়ুব খান সরকার, কালের কন্ঠের মনিরুজ্জামান মনির, চ্যানেল আই এর সুমন রায়, প্রথম আলোর প্রণব কুমার দেবনাথ, ডেইলি স্টারের জাহিদুল ইসলাম জাহিদ, নিউজ ২৪ এর প্রতিনিধি হৃদয় খান,সংবাদ প্রতিদিনের জেলা প্রতিনিধি আশিকুর রহমান, দৈনিক বাংলার প্রতিনিধি খন্দকার শাহিন, আরটিভির নূরে আলম রনি, দৈনিক করতোয়ার বিশ্বনাথ পাল, নরসিংদী রিপোর্টার্স ক্লাবের সভাপতি এড. তুষার মিত্রসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা আজকের পত্রিকার ২য় বর্ষপূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে পত্রিকার অগ্রযাত্রাকে আরও এগিয়ে নেয়ার আহবান জানান। বাংলাদেশের সংবাদপত্র জগতে করোনা মহামারির সময়েও প্রকাশনা শুরু করে তৃতীয় স্থান দখল করা বিরাট চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন বক্তারা। নানা শ্রেণির পাঠকের চাহিদা পূরণে সক্ষম হয়েছে বলেই পত্রিকাটি প্রথম সারিতে অবস্থান করতে পেরেছে বলে মনে করেন তারা।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ