শিরোনাম :
নরসিংদীতে হাসপাতালে র‍্যাবের অভিযান ১২ দালাল আটক সরকারী প্রত্যেকটি দপ্তরে হয়রানী মুক্ত সেবা নিশ্চিত করতে হবে : নরসিংদী জেলা প্রশাসক শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি মেঘনা গ্রুপের রাক্ষসী থাবা ২ : লীজ প্রাপ্ত না হয়েই মাটি ভরাট আমার বন্ধু মহাজাদু জানে….. নরসিংদীতে অনুমোদনহীন মোটরসাইকেল সংযোজন কারখানা : সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা কৃষক ও গ্রামীণ অর্থনীতি বদলে দিতে পলাশে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত মেঘনা গ্রুপের রাক্ষুসী থাবা ১ : অবৈধভাবে খাল ভরাট প্রশাসন নিরব আদ-দ্বীন হাসপাতালের মগবাজার ছাড়া অন্য শাখা চলতে বাধা নেই : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে ক্লু লেস হত্যা মামলার আসামি গ্রেফতার
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের অভিযান । নিষিদ্ধ পলিথিন ও গাঁজাসহ আটক ৫

মাইনউদ্দিন সরকার : / ৯৯০ বার
আপডেট : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

166

নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের পৃথক দুটি অভিযানে ১২ টন নিষিদ্ধ  পলিথিন ও ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে।  এসময় নিষিদ্ধ  পলিথিন বহনের দায়ে একটি কাভার্ড ভ্যানসহ তিনজনকে এবং গাঁজা বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ)  অনির্বাণ চৌধুরী আজ মঙ্গলবার (২৫ জুলাই)দুপুরে সংবাদ সম্মেলনে আটকের বিষয়টি নিশ্চিত করেন।


সাংবাদিকদের তিনি জানান, সোমবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের ওসি খোকন সরকারের নেতৃত্বে এসআই সেকান্দর আলী ঢাকা  সিলেট মহাসড়কের ভেলানগরে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজাসহ নয়ন মিয়া ও রোজিনা বেগম নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন। আটককৃত নয়ন মিয়া নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার কলকলা পাড়ার মৃত আ: রশীদের ছেলে এবং রোজিনা বেগম ময়মনসিংহ জেলার হালুয়াঘাটের মায়াকাশি গ্রামের মৃত বক্কর মিয়ার মেয়ে। তারা দুজনেই আন্ত: জেলা মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।


একই দিন গভীর রাতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই কবির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে রায়পুরার গকুলনগর থেকে ১২ টন নিষিদ্ধ  পলিথিনসহ একটি কাভার্ড ভ্যান আটক করেন। এসময় নিষিদ্ধ পলিথিন বহনের দায়ে কাভার্ড ভ্যান চালক মুশফিকুর রহমান আকাশ, মোছা গাজী ও শরীফুল হোসেন নামে তিনজনকে আটক করেন।   আটককৃত মুশফিকুর নীলফামারীর পঞ্চপুকুর গ্রামের মৃত জসিমউদ্দিনের ছেলে এবং মোছা গাজী যশোরের বেনাপুল থানার দিঘির পাড় গ্রামের মৃত মমরেজ গাজীর ছেলে ও একই এলাকার দাইন্নাখোলা গ্রামের ইসমাঈল হোসেনের ছেলে শরীফুল হোসেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন, গোয়েন্দা পুলিশের ওসি খোকন সরকার, এসআই সেকান্দর আলী, কবির হোসেনসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিগণ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ